![]() |
| অক্ষয় কুমারের ‘হাউসফুল ৪’! |
[বলিউড]
অক্ষয় কুমারের কমেডি ছবি ’হাউসফুল ৪’ রেকর্ড পরিমাণ বাজেটে নির্মিত হবে!
দিওয়ালী ২০১৭ উপলক্ষে মুক্তি পাওয়া অজয় দেবগনের ‘গোলমালএগেইন’এর অসাধারণ সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০১৯ সালের দিওয়ালীর জন্য নির্মিত হচ্ছে কমেডি ছবি ‘হাউসফুল ৪’। ছবিটি বাজেট বলিউডের সমস্থ কমেডি ছবির বাজেটকে ছাপিয়ে যাবে। ছবিটির জন্য প্রযোজক ২০০ কোটি বরাদ্ধ করেছে। ফলে গোলমাল সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল এগেইন’ এর দ্বিগুন বাজেটে নির্মিত হবে হাউসফুল সিরিজের চতুর্থ কিস্তি ‘হাউসফুল ৪’। উল্লেখ্য ’গোলমাল’ সিরিজের মত ‘হাউসফুল’ সিরিজও বলিউডে জনপ্রিয় একটি কমেডি সিরিজ।
পুনর্জন্ম নিয়ে নির্মিত হতে যাওয়া ‘হাউসফুল ৪’ এর জন্য ‘বাহুবলী’ টীমের অনেক টেকনিশিয়ান কাজ করবে। ফলে বড়পর্দায় ছবিটির আকর্ষণ ফুটিয়ে তোলার জন্য এর নির্মাণ ব্যয়ে কোন কার্পণ্য রাখতে অপারগ ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটি পরিচালনা করবে সাজিদ খান।
’হাউসফুল’ সিরিজের প্রাণ অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখ ‘হাউসফুল ৪’ এ থাকছে। সেই সাথে ছবিটিতে নতুন করে বরুণ ধাওয়ানকে অন্তর্ভূক্ত করার জন্য সামাজিক সাইটগুলোতে ‘হাউসফুল’ ভক্তরা অনুরোধ করে। জনপ্রিয় এ কমেডি সিরিজের সর্বশেষ ছবি ‘হাউসফুল ৩’ ২০১৬ সালে মুক্তি পেলেও আশানুরূপ ব্যবসা করতে পারে নি। শতকোটি আয় করে মোটামুটি হিট হলেও ‘হাউসফুল ২’ ছিল এই সিরিজের সবচেয়ে বড় হিট।
টালিউড বক্সঅফিসে মুখোমুখি দেব ও সালমান খান!
সিনেমা : হাউসফুল ৪
অভিনয় : অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখ
পরিচালক : সাজিদ খান
প্রযোজক : সাজিদ নাদিয়াদওয়ালা
বাজেট : ২০০ কোটি
শুভমুক্তি : দিওয়ালী ২০১৯
আরো পড়ুন :
২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’!
আমির খানের ‘থাগস্ অব হিন্দুস্তান’ ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস রিপোর্ট!
বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!





0 Comments: