![]() |
| প্রসেনজিৎ-এর ‘ফর সিনেমা অনলি’! |
[টালিউড]
১৫ই নভেম্বর প্রসেনজিতের ডকুমেন্টারি ‘শুধু সিনেমার জন্য’ মুক্তি পাচ্ছে!
টালিউডে চলছে ’২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’! আর এ উৎসবেই মুক্তি পাচ্ছে প্রসেনজিতের ‘শুধু সিনেমার জন্য’। টালিউড ফিল্ম ইন্ডাট্রির সুপারস্টার প্রসেনজিৎ-কে নিয়ে মিতালি ঘোষাল আর সম্রাট নির্মাণ করেছে ডকুমেন্টারি ‘ফর সিনেমা অনলি’! সেটাই মুক্তি পাচ্ছে কাল।
কলকাতা সিনেমায় প্রসেনজিৎ নব্বই দশক থেকে অভিনয় শুরু করেছে। অথচ আজো হালের নবীন তারকাদের সাথে পাল্লা দিয়ে সমান তালে অভিনয় করে যাচ্ছে এ তারকা। দীর্ঘ কয়েক দশক প্রায় একাই কলকাতা সিনেমার হাল ধরা এ তারকা আজ আইডলে পরিণত হয়েছে। বড় পর্দায় এখনো ’প্রসেনজিৎ’ নামে ছবি চলে। কলকাতার জনপ্রিয় এ তারকার জীবনীকে তুলে ধরতে ‘ফর সিনেমা অনলি’ নামের ডকুমেন্টারিটি নির্মাণ করা হয়েছে। পঙ্কজ কুমার জৈন-এর অর্থে মিতালি ঘোষাল ও সম্রাট এর যৌথ পরিচালনায় নির্মিত ‘ফর সিনেমা অনলি’ বা ‘শুধু সিনেমার জন্য’ ১৫ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শিশির মঞ্চে বিকেল সোয়া চারটায় প্রদর্শন করা হবে।
’শুধু সিনেমার জন্য’ নামের ডকুমেন্টারির মাধ্যমে প্রসেনজিতের অজানা অনেক তথ্য উপস্থাপন করা হবে। সিনেমার প্রসেনজিৎ সিনেমার বাইরে কেমন- সবই তুলে ধরার চেষ্টা করেছে নির্মাতারা, যা প্রদর্শিত হবে শিশির মঞ্চে।
আপ-কামিং টালিউড!
ডকুমেন্টারি : ফর সিনেমা অনলি বা শুধু সিনেমার জন্য
অভিনেতা : প্রসেনজিৎ চ্যাটার্জি
পরিচালক : মিতালি ঘোষাল ও সম্রাট
প্রযোজক : পঙ্কল কুমার জৈন
মুক্তির তারিখ : ১৫ নভেম্বর ২০১৭ (৪.১৫পিএম, কলকাতা শিশির মঞ্চ)
আরো পড়ুন :
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
ফেলুদা আর কাকাবাবু একসঙ্গে ‘ময়ূরাক্ষী’ হয়ে হাজির হচ্ছে বড় পর্দায়!
প্রসেনজিতের নতুন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ দুর্গা পূজা ২০১৮-তে মুক্তি পাবে!





0 Comments: