![]() |
| হানিমুন! |
[টালিউড : বাংলা সিনেমা]
সোহাম চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির নতুন ছবি ‘হানিমুন’ আসছে ২০১৮ সালে!
টালিউডের জনপ্রিয় নায়ক সোহাম চক্রবর্তী ও জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি আবারো নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছে। নবাগত পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকীর নির্দেশনায় ‘হানিমুন’ ছবিতে দেখা যাবে এ জুটিকে। সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়ে যায়।
’হানিমুন’ ছবিতে সোহাম-শুভশ্রী ছাড়াও অভিনয় করছে জনপ্রিয় অভিনেতা রনজিৎ মল্লিক। সেই সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবে রুদ্রনীল ঘোষকে। ছবিটি গ্রিন টাচ এন্টারটেইনম্যান্ট এর ব্যানারে নির্মিত হচ্ছে। তবে যৌথভাবে সুরিন্দর ফিল্মস্ও কাজ করবে।
কমেডি ধাঁচের ’হানিমুন’ ছবিটির কাজ তাড়াতাড়ি সম্পূন্ন করার ঘোষণা দিয়েছে এর পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকী। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৮ সালের ভালবাসা দিবসের আগেই ’হানিমুন’ এর কাজ শেষ করার ইচ্ছা নির্মাতার। তবে কি ২০১৮ সালের ভালবাসা দিবসেই মুক্তি পাবে ‘হানিমুন’? এ বিষয়ে কোন মন্তব্য করে নি ’হানিমুন’ কর্তৃপক্ষ। উল্লেখ্য ২০১৮ সালের ভালবাসা দিবসকে সামনে রেখে যশ-মিমি’র নতুন ছবির শুটিং চলছে।
আপ-কামিং টালিউড!
সিনেমা : হানিমুন
অভিনেতা : সোহাম চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি
পরিচালক : প্রেমেন্দ্র বিকাশ চাকী
ব্যানার: গ্রিন টাচ এন্টারটেইনম্যান্ট
শুভমুক্তি : ২০১৮
আরো পড়ুন :
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
টালিউডের নতুন ছবি ‘মাস্ক’;অভিনয়ে শাকিব খান, নুসরাত জাহান ও সায়ন্তিকা!
প্রসেনজিতের নতুন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ দুর্গা পূজা ২০১৮-তে মুক্তি পাবে!





0 Comments: