বলিউড বক্সঅফিসে শাহরুখ-সুশান্ত সংঘর্ষ, ’কেদারনাথ’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের ক্রীসমাসে!

বলিউড বক্সঅফিসে শাহরুখ-সুশান্ত সংঘর্ষ, ’কেদারনাথ’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের ক্রীসমাসে!

বলিউড বক্সঅফিসে শাহরুখ-সুশান্ত সংঘর্ষ, ’কেদারনাথ’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের ক্রীসমাসে!
শাহরুখ খান বনাম সুশান্ত সিং রাজপুত!

[বলিউড]


শাহরুখের ‘ধরফ’ এর সাথে সুশান্তের ’কেদারনাথ’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের ক্রীসমাসে!


সুশান্ত সিং রাজপুতের ‘কেদারনাথ’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হল। ছবিটি ২১ ডিসেম্বর ২০১৮ সালে বক্সঅফিসে মুক্তি পাবে। ’কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটতে যাবে সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের। ছবিটিতে সারা আলী খান সুশান্তের বিপরীতে অভিনয় করছে।

উল্লেখ্য ২১ ডিসেম্বর ২০১৮ তারিখটি অনেক আগেই শাহরুখ খান বুক করেছিল। শাহরুখ-আনন্দ এল.রায় বড় বাজেটের ছবি ‘ধরফ’ এই দিনে মুক্তি দেওয়ার কথা। যদিও মাঝখানে বলিউডের সফল সুপারহিরোভিত্তিক ছবি ‘কৃষ ৪’ নির্মিত হলে, এই দিনেই মুক্তি দিবে বলে ঘোষণা দিয়েছিল ছবিটির পরিচালক রাকেশ রোশান। কিন্তু ‘কৃষ ৪’ আপাতত নির্মাণ করছে না রাকেশ রোশান। ফলে শাহরুখের ‘ধরফ’ একক হিসেবে এতদিন ছিল। কিন্তু ‘কেদারনাথ’ ছবির প্রযোজক একই দিনে তাদের ছবিও মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে পর পর বেশ কয়েকটি ফ্লপ ছবি উপহার দেওয়া শাহরুখ খানের স্বপ্নের ছবি ‘ধরফ’ এর একক মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

’কেদারনাথ’ ছবিটি প্রথমে ২০১৮ সালের জুনে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু ছবিটির প্রযোজক প্রেরণা আরোরা ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে ২১ ডিসেম্বর ২০১৮ নির্ধারণ করে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন অন্যছবির কথা। কেননা তার প্রতিষ্ঠান ক্রিআর্জ এন্টারটেইনম্যান্ট-এর অধীনে বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে, যার মধ্যে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’, আনুষ্কা শর্মার ‘পরী’ এবং জন আব্রাহামের ‘পরমানু’ ২০১৮ সালেই মুক্তি পাবে। এ তিনটা ছবির পরেই ‘কেদারনাথ’ মুক্তি দেওয়া হবে। তবে ’কেদারনাথ’ ছবির বাজেট বেশ বড়, সেই সাথে ভিএফএক্স, কম্পিউটার গ্রাফিক্স ও সেট বিল্ডিং-এর কাজের জন্য ছবিটি জুনে মুক্তি দেওয়ার কথা থাকলেও, তার আর সম্ভব হবে না। ফলে ছবিটি ২০১৮ সালের ডিসম্বরে মুক্তি দেওয়া সিদ্ধান্ত নেয়া হয়েছে।

’কেদারনাথ’ ছবিটি পরিচালনা করছে অভিষেক কাপুর।

বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি! 

সিনেমা : কেদারনাথ

অভিনয় : সুশান্ত সিং রাজপুর, সারা আলী খান
পরিচালক : অভিষেক কাপুর
প্রযোজক : ভূষণ কুমার, প্রেরণা আরোরা, একতা কাপুর প্রভৃতি
শুভমুক্তি : ক্রীসমাস ২০১৮ (২১ ডিসেম্বর ২০১৮)

আরো পড়ুন :
অক্ষয় কুমারের কমেডি ছবি ’হাউসফুল ৪’ ২০১৯ সালের দিওয়ালীতেমুক্তি পাবে!

আমির খানের ‘থাগস্ অব হিন্দুস্তান’ ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস রিপোর্ট!

টাইগার শ্রুফের ‘বাঘি ২’বলিউডে নতুন এ্যাকশানের জন্ম দিতে নির্মিত হচ্ছে।

0 Comments: