বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস-ডি.এ. তায়েব’কে নিয়ে শুরু হচ্ছে ‘কাঙ্গাল’!

বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস-ডি.এ. তায়েব’কে নিয়ে শুরু হচ্ছে ‘কাঙ্গাল’!

বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস-ডি.এ. তায়েব’কে নিয়ে শুরু হচ্ছে ‘কাঙ্গাল’!
’কাঙ্গাল’!

[ঢালিউড]


বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস-ডি.এ. তায়েব’কে নিয়ে শুরু হচ্ছে নতুন ছবি ‘কাঙ্গাল’!


পরপর বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে ঢালিউডের তারকা বাপ্পী চৌধুরী। ‘রাজ : দ্যা নিউ সুলতান’, ‘ডেঞ্জার জোন’, ‘আসমানী’ ইত্যাদি ছবির মধ্যেই সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে ‘কাঙ্গাল’ নামের নতুন একটি বাংলা ছবিতে। এ ছবিতে বাপ্পীর সাথে নায়িকা হিসেবে থাকছে সময়ের সর্বোচ্চ চর্চিত অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর বিরতি ভেঙ্গে ‘কাঙ্গাল’ ছবির মাধ্যমে আবারও নতুন করে বাংলা সিনেমায় অভিনয় শুরু করতে যাচ্ছে এক সময়ের শীর্ষ এ অভিনেত্রী। ’কাঙ্গাল’ ছবিতে নায়ক হিসেবে আরো থাকছে ছোট পর্দায় অভিনেতা ডি.এ. তায়েব, যে সম্প্রতি পরীমনির সাথে ‘সোনাবন্ধু’ ঈদ-উল-আযাহায় মুক্তির দিয়ে ঢালিউডের পর্দায় নিজের অভিষেক ঘটায়।

১৪ নভেম্বর ’কাঙ্গাল’ ছবির নায়ক ডি.এ. তায়েবের জন্মদিন উদযাপনের পাশাপাশি ছবিটির মহরুত অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বর থেকেই ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করছে বদিউল আলম খোকন। ছবিটির কাহিনী লিখেছে নাদিম মাহমুদ এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছে কাশেম আলী দুলাল। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে মিশা সওদাগর।

’কাঙ্গাল’ ছবিটি ২০১৮ সালে বক্সঅফিসে মুক্তি পাবে। সম্প্রতি বাংলা সিনেমা ইন্ডাট্রিতে নতুন নতুন ছবির মহরতের মধ্য দিয়ে নতুন জোয়ার সৃষ্টি লক্ষণ দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, ছবিগুলো ঢালিউড বক্সঅফিসে কতটা ব্যবসা করে।

আপ-কামিং ঢালিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!

সিনেমা  : কাঙ্গাল

অভিনয় : বাপ্পী চৌধুরী, ডি.এ. তায়েব ও অপু বিশ্বাস
পরিচালক : বদিউল আলম খোকন
শুভমুক্তি: ২০১৮

আরো পড়ুন :
বাপ্পী-মীমের নতুন ছবি ‘দাগ’ ২০১৮ সালের ভালবাসা দিবসে মুক্তি পাবে।

টালিউডের নতুন ছবি ‘মাস্ক’; অভিনয়ে শাকিব খান, নুসরাত জাহান ও সায়ন্তিকা!


ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!

0 Comments: