![]() |
| অজয় দেবগনের নতুন ছবি! |
[বলিউড]
‘গোলমাল’ ও ‘সিংগাম’ সিরিজের জনপ্রিয় জুটি রোহিত-অজয় আবারো নতুন ছবি ‘এ্যাকশান হিরো বিজু’ নিয়ে বড় পর্দা মাতাবে!
সবে মাত্র ’গোলমাল এগেইন’ মুক্তি পেয়েছে। দিওয়ালী ২০১৭ উপলক্ষে বলিউড বক্সঅফিসে মুক্তি পেয়ে ছবিটি ব্লকবাস্টার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এরি মধ্যে টাইম অব ইন্ডিয়ার মাধ্যমে খবর এসেছে রোহিত-অজয় নতুন একটি ছবি করতে যাচ্ছে। ‘এ্যাকশান হিরো বিজু’ নামের ছবিটিতে আবারো পুলিশ চরিত্রে অভিনয় করবে অজয় দেবগন। ফলে সুপারহিট ’সিংগাম’ ছবির জুটিকে ‘এ্যাকশান হিরো বিজু’ নামের নতুন একটি পুলিশ চরিত্র নির্ভর ছবিতে দেখা যাবে।
’এ্যাকশান হিরো বিজু’ মূলত একটি মালায়াম ছবি। ২০১৬ সালে ছবিটি মুক্তি পাই। পুলিশ চরিত্রকে উপজীব্য করে ২-৩ কোটি ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ৩০কোটির অধিক আয় করে ব্লকবাস্টার হিট হয়েছিল। রোহিত-অজয় জুটি মালায়ামের ‘এ্যাকশান হিরো বিজু’ ছবিটিকে বলিউডে রিমেইক করার পরিকল্পনা গ্রহণ করেছে। এমনকি ছবিটি বলিউড রিমেইক করার স্বত্বও চূড়ান্ত হয়েছে মর্মে খবর এসেছে। উল্লেখ্য ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটিতে বিনিয়োগও করেছে মালায়াম তারকা নিভিন পৌলি। মালায়াম ভাষায় ছবিটি পরিচালনা করেছে অবরীদ শিন!
উল্লেখ্য যে মিডিয়ার সংবাদ অনুযায়ী ‘সিংগাম’ সিরিজের তৃতীয়টিতে থাকছে না রোহিত-অজয় জুটি। ফলে জনপ্রিয় পুলিশ চরিত্রকে হয়তো ‘এ্যাকশান হিরো বিজু’ দিয়ে আবারো বড় পর্দায় নিয়ে আসার চেষ্টা করছে রোহিত-অজয়। এর আগে ২০১৫ সালে মালায়াম ছবি ‘দৃশ্যম’ বলিউডে রিমেইক করে সাফল্য পেয়েছিল অজয় দেবগন।
পড়ুন :
অজয় দেবগনের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও ’বাহুবলী ২’ সমস্থ রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে।
বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!





0 Comments: