![]() |
| দেব-এর ‘আমাজন অভিযান’! |
[টালিউড]
কলকাতার মোহন বাগান মাঠে বাংলা সিনেমার সবচেয়ে বড় পোস্টার ‘আমাজন অভিযান’ প্রকাশ করবে এসভিএফ এন্টারটেইনম্যান্ট!
বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয় বহুল ছবি হতে যাচ্ছে ‘আমাজন অভিযান’! চলতি বছরের ডিসম্বরে ক্রীসমাস উৎসব উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ছবিটির নির্মাণ ব্যয় ২০ কোটি ধরা হলেও, সম্প্রতি এর পরিচালক কমলেশ্বর মুখার্জী একটি সংবাদ চ্যানালে ছবিটির বাজেট ২৫ কোটি ছাড়িয়ে গেছে বলে মত প্রকাশ করে। ফলে ‘চাঁদের পাহাড়’ এর নির্মিত বাজেট ১৫ কোটি ছাড়িয়ে তারি সিরিজের দ্বিতীয় ছবি ‘আমাজন অভিযান’ বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ছবি হিসেবে ইতোমধ্যে রেকর্ড করেছে।
’আমাজন অভিযান’ বাজেটের দিকে রেকর্ড করার পাশাপাশি আরো বেশ কিছু রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় পোস্টার কলকাতার মোহন বাগান মাঠে প্রকাশ করতে যাচ্ছে ‘আমাজন অভিযান’ ছবির প্রযোজক এসভিএফ এন্টারট্রেইনম্যান্ট! ফলে বাংলা সিনেমার সবচেয়ে বড় পোস্টার হতে যাচ্ছে ‘আমাজন অভিযান’! পোস্টারটি মুক্তি উপলক্ষে ইতোমধ্যে এসভিএফ এবং দেব ফেইসবুক পেইজে প্রচারণা চালাচ্ছে। আগামি ৪ নভেম্বর বিকাল ৪টায় প্রকাশ করা হবে পোস্টারটি, যেখানে উপস্থিত হয়ে সাক্ষী থাকার সুযোগ থাকচ্ছে সবার। সেই সাথে দেখা মিলবে সুপারস্টার দেবসহ ’আমাজন অভিযান’ এর টীমের সবাইকে।
ব্লকবাস্টার ’চাঁদের পাহাড়’ ছবির দ্বিতীয় ভাগ হিসেবে নির্মিত ‘আমাজন অভিযান’। অসম্ভব ভ্রমণের নেশায় বুদ শঙ্কর এডভেঞ্চারের খোঁজে আফ্রিকা ছেড়ে এবার পারি দিয়েছে আমাজন বনে। সোনার খনির খোঁজ করতে জাহাজ নিয়ে আমাজনের উদ্দেশ্যে ডেভিড জেমস ও স্বেতলতাকে নিয়ে পারি দিয়েছে শঙ্কর রূপী সুপারস্টার দেব।
’আমাজন অভিযান’ এর টীজার দেখুন!
সিনেমা : আমাজন অভিযান
অভিনয় : দেব
পরিচালক : কমলেশ্বর মুখার্জী
প্রযোজক : মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মেহতা
ব্যনার : শ্রী ভ্যাঙ্কাটেশ ফিল্মস্ (১০০ তম ছবি)
মুক্তির তারিখ : ডিসেম্বর ২০১৭
বাজেট : ২৫ কোটি (পরিচালকের মতে)
আরো পড়ুন :
সুপারস্টারদেবের ’আমাজন অভিযান’ এর বাজেট, মুক্তি তারিখ, অভিনয় শিল্পী ও বক্সঅফিস খবর!
বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান!
রানবীর-দীপিকা-শাহিদ অভিনীত ‘পদ্মাবতী’ ছবির অসাধারণ ট্রেইলার মুক্তি পেয়েছে! (ভিডিও সহ)





0 Comments: