![]() |
| সালমান খানের ‘ভারত’! |
[বলিউড]
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ’ভারত’ ২০১৯ সালের ঈদে মুক্তি পাবে!
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ঈদে মুক্তি পাবে, এটা এখন অলিখিত শর্ত হয়ে দাঁড়িয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল অবধি ৯ বছরে ৯টা ঈদের মধ্যে ৮টা ঈদেই সালমান খানের নতুন ছবি মুক্তি পেয়েছে। শুধু মাত্র ২০১৩ সালের ঈদে এমনকি সম্পূন্ন ২০১৩ সালেই সালমান খানের কোন নতুন ছবি মুক্তি পাই নি।
ঈদে সালমান খানের ছবি মানেই সুপার-ডুপার হিট। কেবল মাত্র ২০১৭ সালে ঈদে মুক্তি পাওয়া ‘টিউবলাইট’ ছাড়া সালমান খানের ঈদে মুক্তি পাওয়া বাকি সব ছবিই বক্সঅফিসে সুপার-ডুপার হিট হয়। এরি ধারাবাহিকতায় ২০১৮ ও ২০১৯ সালের ঈদও সালমান খান বুক করে রেখেছে। ২০১৮ সালের ঈদে সালমান খানের ‘রেস ৩’ মুক্তি পাবে, এটা অনেক পুরনো খবর হলেও; ২০১৯ সালে এ তারকার নতুন ছবি ‘ভারত’ মুক্তি পাবে, যা সম্পূন্ন নতুন খবর।
’ভারত’ সালমানের ২০১৯ সালের ঈদ উপহার হিসেবে নির্মিত হবে। ছবিটি নির্মাণ করবে জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর। এর আগে সালমান খান-আলী আব্বাস জাফর জুটির ‘সুলতান’ ২০১৬ সালের ঈদে মুক্তি পেয়ে ব্লকবাস্টার হিট হয়। এ জুটির সর্বশেষ ছবি ‘টাইগার জিনদা হ্যায়’ চলতি বছরের ক্রীসমাসে মুক্তি পাবে, যা ২০১৭ সালের সেরা ব্যবসা সফল ছবি হতে যাচ্ছে বলে বক্সঅফিস বিশ্লেষকদের ধারণা।
’ভারত’ ছবিটি ২০১৪ সালে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি ‘ওডে টু মাই ফাদার’ ছবির ছায়া অবলম্বনে ভারতীয় আবহে নির্মিত হবে। ছবিটির শুটিং শুরু হবে আগামী বছরের এপ্রিল থেকে, যার প্রথম লটের শুটিং হবে আবুধাবিতে। এ ছাড়া স্পেইনও ছবিটির শুটিং হবে। সেই সাথে ভারতের পাঞ্জাব ও দিল্লীতে শেষ হবে ছবিটির শেষ লটের শুটিং। এরি মধ্যে আগামী তিনমাসের মধ্যে ছবিটির অন্যান্য চরিত্রগুলোর জন্য অভিনেতা-অভিনেত্রী নির্ধারণ করা হবে। ছবিটি প্রযোজনা করবে সালমান খানের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী।
সালমান খানের আপকামিং মুভি; নতুন ছবিরখবর!
সিনেমা : ভারত
অভিনয় : সালমান খান
পরিচালক : আলী আব্বাস জাফর
প্রযোজক : অতুল অগ্নিহোত্রী
বাজেট : ১২০ কোটি
মুক্তির তারিখ : ঈদ ২০১৯
পড়ুন :
২০১৫ থেকে শাহরুখ খানের বক্সঅফিস ক্ষমতা পতন!
সালমান খানের ’রেস ৩’ বলিউডে মুক্তি ঈদ ২০১৮; সঙ্গে থাকছে জ্যাকুলিন ও ববি দেওল!
বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!





0 Comments: