![]() |
| শাকিব খানের ‘বসগিরি’! |
[টালিউড]
টালিউড মাতাতে ‘বসগিরি’ নিয়ে আসছে বাংলার সবচেয়ে ব্যস্ত তারকা শাকিব খান।
চলতি বছরের ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিল টালিউডের শুভশ্রী। মুক্তির পর ’নবাব’ ঢালিউড বক্সঅফিসে রেকর্ড করে ব্লকবাস্টার হয়েছিল। ঢালিউড মুক্তি এক মাস পর ২৮ জুলাই ছবিটি টালিউডের ১১২টি স্ক্রিনে মুক্তি পাই। টালিউডেও মুক্তি পাওয়ার পর ‘নবাব’ দেখার জন্য কলকাতার দর্শকরা হলগুলোতে ভীর করেছিল। ফলে ঢালিউডের পাশাপাশি টালিউডেও ‘নবাব’ ভাল ব্যবসা করে। এবার তারি ধারাবাহিকতায় ঢালিউড থেকে শাকিব খানের ‘বসগিরি’ কলকাতায় আমদানি হচ্ছে।
’বসগিরি’ শাকিব খানের সুপারহিট একটি ছবি। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিটি কলকাতার আমদানিকারক বিজয় এন্টারপ্রাইজ সাফটা চুক্তির আওতায় আমদানি করছে। ফলে বাংলার সর্বাধিক পারিশ্রমিক দাবি করা শাকিব খানের ‘বসগিরি’ এবার কলকাতার দর্শকরা উপভোগ করার সুযোগ পাবে। যদিও ছবির আমদানিকারক ছবিটির মুক্তির তারিখ এখনো প্রকাশ করে নি। তবে ধারণা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই ছবিটি বক্সঅফিসে মুক্তি পেতে পারে।
’বসগিরি’ ছবিতে শাকিব খানের সাথে জুটি বেঁধেছে বুবলি। ছবিটি পরিচালনা করেছে শামীম আহমেদ রনি। ঢালিউডের ’বসগিরি’ এর বিপরীতে টালিউডের ’ইয়েতি অভিযান’ ঢালিউডে মুক্তি পাবে। ‘ইয়েতি অভিযান’ ঢালিউডে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।
টালিউড বক্সঅফিসে মুখোমুখি দেব ও সালমান খান!
সিনেমা : বসগিরি
অভিনয় : শাকিব খান ও বুবলি
পরিচালক : শামীম আহমেদ রনি
ব্যানার : খান ফিল্মস্
বাজেট : ২ কোটি
কলকাতায় আমনাদিকারক : বিজয় এন্টারপ্রাইজ
কলকাতায় শুভমুক্তির : নভেম্বর-ডিসেম্বর ২০১৭
পড়ুন :
পূজায় মুক্তি পাওয়া সুপারহিট ‘ইয়েতি অভিযান’ এবার ঢালিউডের বড় পর্দায় অভিযান চালানো জন্যপ্রস্তুত হচ্ছে!
জিতের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!





0 Comments: