![]() |
| শাহিদ কাপুর ‘বাত্তি গুল মিটার চালু’! |
[বলিউড]
শাহিদ কাপুরকে নতুন ছবি ‘বাত্তি গুল মিটার চালু’- ৩১ আগস্ট ২০১৮ সালে মুক্তি পাবে!
শাহিদ কাপুরের নতুন ছবি ‘বাত্তি গুল মিটার চালু’ সামাজিক দায়বদ্ধতাকে উপজিব্য করে নির্মাণ করা হবে। ছবিটিতে পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করা এক ল’য়ার অভিনয় করবে তিনি, যে বিদ্যুৎ বিতরণ কোম্পানির অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলবে। সম্প্রতি ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ছবিটির প্রযোজক সংস্থা ক্রিআর্জ এন্টারটেইনম্যান্ট ‘বাত্তি গুল মিটার চালু’ বক্সঅফিসে ৩১ আগস্ট ২০১৮ সালে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।
শাহিদ কাপুরের ’বাত্তি গুল মিটার চালু’ পরিচালনা করছে শ্রী নারায়ণ সিং। ইতোমধ্যে শ্রী নারায়ণ সিং-এর পরিচালনায় সামাজিক দায়বদ্ধতা নিয়ে নির্মিত ছবি ‘টয়লেট : এক প্রেম কথা’ ২০১৭ সালে সুপারহিট ব্যবসা করে! ছবিটিতে সুপারস্টার অক্ষয় কুমারের চরিত্রের মধ্য দিয়ে তিনি ভারতের স্যানিটেশন ব্যবস্থাকে সমৃদ্ধ করতে আওয়াজ তুলে। এবার শাহিদ কাপুরের মাধ্যমে ভারতের বিদ্যুৎ ব্যবস্থা অসঙ্গতি গুলো তুলে ধরা চেষ্ঠা করবে শ্রী নারায়ণ সিং।
সম্প্রতি বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিআর্জ এন্টারটেইনম্যান্ট তাদের অধীনে নির্মিত ছবিগুলো সুপারস্টারদের সাথে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছে। তাদের অধীনে নির্মিত ‘কেদারনাথ’-এর মুক্তির তারিখ ২০১৮ সালের ক্রীসমাস ঘোষণা দিয়ে শাহরুখের ছবি ‘ধরফ’ এর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং একই বছরের ঈদে ‘ফ্যানি খান’মুক্তি দিয়ে সালমান খানের ‘রেস ৩’ এর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ফলে সবাই ধারণা করেছিল তাদের অধীনে নির্মিত শাহিদ কাপুরের ‘বাত্তি গুল মিটার চালু’ আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ এর সাথে দিওয়ালীতে মুক্তি দেওয়ার বিষয়টি। কিন্তু সেটা আর হয় নি।
শাহরুখ, সালমান, রণবীর,সুশান্ত-এ চার জনের নজর এখন ২০১৮ সালে ক্রীসমাস উৎসব!
সিনেমা : বাত্তি গুল মিটার চালু
অভিনয় : শাহিদ কাপুর
পরিচালক : শ্রী নারায়ণ সিং
প্রযোজক : ভূষণ কুমার ও প্রেরণা আরোরা
শুভমুক্তি : ৩১ আগস্ট ২০১৮
আরো পড়ুন :
বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান!
সুপারস্টার দেবের ‘কবীর’ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ এবং বক্সঅফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ!
কমেডিয়ান কপিল শর্মার দ্বিতীয় ছবি ‘ফিরাঙ্গি’র বাজেট, অভিনয়শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস খবর!





0 Comments: