![]() |
| এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার |
[হলিউড : ইংরেজি সিনেমা]
বিশ্বে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউ অর্জন করা প্রথম তিনটি ট্রেইলার; ‘এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ সবার উপরে!
’এভেঞ্জার’ সিরিজের তৃতীয় ছবি ‘এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ এর বহুল প্রতীক্ষিত ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে। ট্রেইলার মুক্তি দেওয়ার পর ভক্তরা ভীর করেছে ট্রেইলারটি দেখতে। ফলে মুক্তির দেওয়ার সাথে সাথে কোটি ভিউ ছাড়িয়ে যায় ট্রেইলারটি। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ’এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ ২৩০ মিলিয়ন ভিউ অর্জন করেছে। যা যে কোন ছবির ট্রেইলারের ক্ষেত্রে একটি রেকর্ড।
’এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ ছবির আগে ২৪ ঘণ্টাই সবচেয়ে বেশি ভিউ লাভ করার রেকর্ড করেছিল ভৌতিক ছবি ‘ইট’। ছবিটি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ১৯৭ মিলিয়ন ভিউ অর্জন করে ‘দ্যা ফেইট অফ দ্যা ফিউরিয়াস’ ছবির রেকর্ড ভেঙ্গে দিয়েছিল। ‘দ্যা ফেইট অফ দ্যা ফিউরিয়াস’ ছবির ট্রেইলার মুক্তির ২৪ ঘণ্টাই ১৩৯ মিলিয়ন ভিউ অর্জন করেছিল।
বিশ্বে ২৪ ঘণ্টাই সব চেয়ে বেশি ভিউ অর্জন করা ট্রেইলারের মধ্যে ‘এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ ২৩০ মিলিয়ন ভিউ নিয়ে ১ নম্বর স্থানে আছে। দ্বিতীয় স্থানে আছে ‘ইট’ যার ভিউ ১৯৭ মিলিয়ন এবং সর্বশেষ তৃতীয় স্থানে থাকা ‘দ্যা ফেইট অফ দ্যা ফিউরিয়াস’ ছবির ভিউ ১৩৯ মিলিয়ন ভিউ।
রেকর্ড করা ছবি তিনটির ট্রেইলার দেখুন :
১. ’এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’, ২৪ ঘণ্টাই ভিউ ২৩০ মিলিয়ন
২. ’ইট’, ২৪ ঘণ্টাই ভিউ ১৯৭ মিলিয়ন
৩. ’দ্যা ফেইট অফ দ্যা ফিউরিয়াস’, ২৪ ঘণ্টাই ভিউ ১৯৭ মিলিয়ন
আরো পড়ুন :
ভারতের প্রথম স্পেস থ্রিলার ‘টিক টিক টিক’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে! (ভিডিও সহ)
সিনেমা বিশ্বকে কাপাঁতে নির্মিত হচ্ছে ‘অ্যাভাটার ২’।
ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ!





0 Comments: