সিনেমা বিশ্বকে আবারো কাঁপাতে তৈরি হচ্ছে ’অ্যাভাটার ২’।

সিনেমা বিশ্বকে আবারো কাঁপাতে তৈরি হচ্ছে ’অ্যাভাটার ২’।

টাইটানিক’ পরিচালক জেমস্ ক্যামরন তৈরি করছেন অ্যাভাটার এর দ্বিতীয় কিস্তি।
অ্যাভাটার ২!

হলিউড

‘টাইটানিক’ পরিচালক জেমস্ ক্যামরন তৈরি করছেন অ্যাভাটার এর দ্বিতীয় কিস্তি।


২০০৯ সালে জেমস্ ক্যামেরনে ’অ্যাভাটার’ মুক্তি পেয়েই বক্স অফিসের সমস্থ রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এর পরই তিনি ঘোষণা দেন যে ’অ্যাভাটার ২’ নির্মাণ করবেন। এবং সে লক্ষ্যে তিনি এর শুটিংও শুরু করেন। কিন্তু সর্বশেষ ২০১৫ সালে এর মুক্তির তারিখ নির্ধারণ করলেও ২০১৫ সালে ‘অ্যাভাটার ২’ মুক্তি দিতে পারেন নি। এখন এর নতুন মুক্তির তারিখ নির্ধারণ করেছেন এর নির্মাতা। ২০২০ সালের ১৮ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার ২’। 

’অ্যাভাটার ২’ এর দৃশ্যধারণের কাজ আবারো শুরু হচ্ছে এ বছরের ২৫ই সেপ্টম্বর থেকে। ছবির সহ-প্রযোজক জন ল্যান্ডু বলেন “আমাদের কাছে অ্যাভাটারের পরবর্তী চারটি কিস্তির চিত্রনাট্য প্রস্তুত আছে। প্রতিটি চিত্রনাট্যেই নতুন গল্প বলা হবে। যেখানে একটি কিস্তির সাথে পরের কিস্তির গল্পের কোন সংযোগ থাকবে না। এরই মধ্যে হলিউডের সেরা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ করেছি। আশা করি প্রথম সিনেমার মতো এর পরবর্তী কিস্তিগুলোও দর্শকদের ভালো লাগবে।”

’অ্যাভাটার ২’ এর মূল ভূমিকায় আবারো দেখা যাবে স্যাম ওয়াথিংটন। সেই সাথে যোগ হয়েছে জো সালডানা, স্টিফেন ল্যাং, মিশেল রুদ্রিগেজ, সিগোর্নি ওয়েভার, ‘গেইম অব থ্রোন্স’ এর ওনা চ্যাপলিন।

হরর ফিল্ম ‘এনাবল ক্রিয়েশন’ ভারতে রেকর্ড করেছে।

অ্যাভাটার ২

অভিনয় : স্যাম ওয়াথিংটন, জো সালডানা, স্টিফেন ল্যাং, মিশেল রুদ্রিগেজ, সিগোর্নি ওয়েভার।
পরিচালক : জেমস্ ক্যামরন।
ডিস্ট্রিবিউটর : ২০ সেন্সুরি ফক্স।
রিলিজ : ১৮ই ডিসেম্বর ২০২০।

আরো পড়ুন :
ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ!

’জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ আসছে ২০১৮ সালে!

ভয়ংকর ‘ইট’ দেখে কেঁপে উঠবেন আপনিও!

0 Comments: