![]() |
| ধাড়াক! |
[বলিউড]
’ধাড়াক’ ছবির মাধ্যমে বলিউডে ইশান খাট্টার ও জাহ্নবি কাপুরের অভিষেক হচ্ছে।
করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে শাহিদ কাপুরে ভাই ইশান খাট্টার ও শ্রীদেবীর মেয়ে জাহ্নবি কাপুরের। ধর্ম পোডাকশনের অধীনে নির্মিত ২০১৬ সালের মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাত’ এর হিন্দি রিমেক ‘ধাড়াক’। আর এ ছবির মধ্য দিয়ে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ এর তিন জিনপ্রিয় স্টার বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ কাপুর ও আলিয়া ভাটের পর আবারো ভবি্ষ্যতের নতুন দুই জন স্টারকে বলিউডে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে করণ জোহর।
মারাঠি ফিল্ম ‘সাইরাত’ অনার কিলিং উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। মাত্র ৪ কোটি ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির পরই সারা ফেলে দেয়। ফলে মারাঠি দর্শকদের জন্য নির্মিত ছবিটি সমগ্র ভারত জুড়ে প্রদর্শিত হয়। সেই সাথে প্রথম মারাঠি ছবি হিসেবে বক্সঅফিসে শতকোটি আয়ের গৌরব অর্জন করে। এমন একটি আলোড়ন তোলা ছবির রিমেক হচ্ছে বলিউডে, যার মধ্য দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ইশান খাট্টার ও জাহ্নবি কাপুর।
’ধাড়াক’ ছবিটির তিনটি পোস্টার ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। যার প্রথম পোস্টারে ছবির দুই তারকার প্রেমের লুক দেখানো হয়েছে। দ্বিতীয় পোস্টারটিতে জাহ্নবি কাপুরকে ফোকাস করা হয়েছে এবং সর্বশেষটিতে ইশান খাট্টারকে ফোকাস করা হয়েছে।
‘ধাড়াক’ পরিচালনা করবে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ খ্যাত পরিচালক শশাঙ্ক খাইতান। ইতোমধ্যে ঢালিউড ও টালিউড মিলে বাংলায় ‘নূর জাহান’ নামে ’সাইরাত’-এর রিমেক হচ্ছে। ছবিটি বক্সঅফিসে ৬ জুলাই ২০১৮ সালে মুক্তি পাবে।
বলিউড স্টার র্যাংক২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
সিনেমা: ধাড়াক
অভিনয় : ইশান খাট্টার ও জাহ্নবি কাপুর
পরিচালক : শশাঙ্ক খাইতান
প্রযোজক : করণ জোহর
শুভমুক্তি : ৬ জুলাই ২০১৮
আরো পড়ুন :
শাহরুখ, সালমান, রণবীর, সুশান্ত-এ চার জনের নজর এখন ২০১৮ সালে ক্রীসমাস উৎসব!
বক্সঅফিসে মুখোমুখি সালমান-ঐশ্বরিয়া; ’রেস ৩’-এর সাথে ‘ফ্যানি খান’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের ঈদে!
প্রথমবারের মত দিওয়ালী উৎসব এবং অজয় দেবগন ’গোলমাল এগেইন’ দিয়ে ২০০ কোটি ক্লাবের সদস্য হল!





0 Comments: