সুপারস্টার সালমান খানের ’রেস ৩’ ছবির পূর্ণাঙ্গ তথ্য অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে।

সুপারস্টার সালমান খানের ’রেস ৩’ ছবির পূর্ণাঙ্গ তথ্য অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে।

সুপারস্টার সালমান খানের ’রেস ৩’ ছবির পূর্ণাঙ্গ তথ্য অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে।
সালমান খানের ‘রেস ৩’!

[বলিউড]


সুপারস্টার সালমান খানের ’রেস ৩’ ছবির পূর্ণাঙ্গ তথ্য অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে।


বলিউডের অ্যাকশন ধর্মী গতির সিরিজ ‘রেস’ এর তৃতীয় কিস্তি অবশেষে অফিসিয়ালি নির্মিত হওয়ার ঘোষণা এসেছে। এতদিন ‘রেস ৩’ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হলেও, অফিসিয়ালি কোন স্টেটম্যান্ট ছবির প্রযোজক প্রকাশ করে নি। কিন্তু সম্প্রতি অসিফিয়ালি ভাবে ঘোষণা দেওয়া হল ‘রেস ৩’ মুক্তির বিষয়টি। সেই সাথে ছবিটির পাত্র-পাত্রী ও মুক্তির তারিখও সবার সামনে প্রকাশ কর হল।

‘রেস ৩’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে সুপারস্টার সালমান খান। সেই সাথে সালমান খানের নায়িকা হিসেবে থাকছে জ্যাকুলিন ফার্নান্দেজ। ভিলেন চরিত্রে থাকছে ববি দেওল। সেই সাথে ছবিটিতে আরো দেখা যাবে ডেইজি শাহ, ফ্রেডি দারুওয়ালা, সাকিব সেলিম ইত্যাদি তারকাদের। ছবিটি পরিচালনা করবে রেমো ডি সুজা। বক্সঅফিসে ছবিটি ২০১৮ সালের ঈদে মুক্তি পাবে।

সালমান খান অভিনয় করার মাধ্যমে সাইফ আলী খান অভিনয় করা মধ্যম বাজেটের ‘রেস’ সিরিজ এবার হাই ভোল্টেজ মাত্রা লাভ করবে- এমনি ধারণা সবার। এমনকি ‘ধুম’ সিরিজের মত ‘রেস’ সিরিজও হাই অকটেন অ্যাকশান সিরিজের মর্যাদা লাভ করতে যাচ্ছে বলেই বাণিজ্য বিশ্লেষকদের ধারণা। ’রেস ৩’ থ্রিডি ফরমেটে নির্মাণ করা হবে। ফলে বলিউড সুপারস্টার সালমান খানের প্রথম থ্রিডি সিনেমা হতে যাচ্ছে ‘রেস ৩’।

সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ চলতি বছর ক্রীসমাস উৎসব উপলক্ষে ডিসম্বরের ২২ তারিখ বক্সঅফিসে মুক্তি পাচ্ছে। তবে এ মাসেই ‘রেস ৩’ ছবির শুটিং শুরু হচ্ছে। ছবিটি প্রযোজনা করছে রমেশ তৌরানি।

আপ-কামিং বলিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!

সিনেমা : রেস ৩

অভিনয় : সালমান খান, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহ
পরিচালক : রেমো ডি সুজা
প্রযোজক : রমেশ তৌরানি
বাজেট : ১০০ কোটির অধিক
মুক্তির তারিখ : ঈদ ২০১৮

আরো পড়ুন :
সুপারস্টার সালমান খানের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ছবির বাজেট, অভিনয়শিল্পী, মুক্তির তারিখ এবং বক্সঅফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ!

বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টারদেব ও সুপারস্টার সালমান খান! 

0 Comments: