![]() |
| ককপিট! |
[ঢালিউড]
সুপারহিট ছবি ‘ককপিট’ নিয়ে বাংলাদেশে আসছে কলকাতার সুপারস্টার দেব!
দুর্গা পূজা ২০১৭ উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছিল সুপারস্টার দেব-এর ‘ককপিট’। বক্সঅফিসে সুপারহিট ব্যবসা করা দেব-এর ‘ককপিট’ ৮ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেতে চলেছে। ছবিটির প্রচারণা বাংলাদেশে আসছে দেব। ৫ ডিসেম্বর বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হচ্ছে দেব।
বাংলাদেশের দর্শকদের জন্য ’ককপিট’ আমদানিক করেছে জাজ মাল্টিমিডিয়া। সাফটা চুক্তির আওতায় ‘ককপিট’ আমদানি করা হয়। ’ককপিট’ ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছে দেব এন্টারটেইনম্যান্ট ভেনচার। ফলে নিজের ছবির প্রচারণায় দেব বাংলাদেশে আসছে। এর আগে ‘বুনোহাঁস’ ও রাজনৈতিক কারণে দেব বাংলাদেশে আসলেও, নিজের ছবির প্রবারণায় কখনো আসে নি। ফলে ‘ককপিট’ প্রথম ছবি, যার প্রচারণা করার জন্য দেব বাংলাদেশে আসতে যাচ্ছে। উল্লেখ্য বাংলাদেশে আসার কথাটি দেব তার নিজস্ব ফেইসবুক আইডির এক ভিডিওতে প্রকাশ করেন।
ইতোমধ্যে দুর্গাপূজায় মুক্তি পাওয়া কলকাতার দুইটি ছবি আমদানি করা হয়েছে। প্রথমে ‘বলো দুগ্গা মাঈকী…’ আমদানি করে তিতাস কথাচিত্র। পরে জাজ মাল্টিমিডিয়া আমদানি করে ‘ইয়েতি অভিযান’। দুইটি ছবিই টালিউডের সুপারহিট ব্যবসা করে। সেই সাথে ঢালিউডে ১৭ নভেম্বর ‘বলো দুগ্গা মাঈকী…’ মুক্তি পাই । সেই সাথে ‘ইয়েতি অভিযান’ মুক্তি পেতে যাচ্ছে ২৪ নভেম্বর।
দেবের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
সিনেমা : ককপিট
অভিনয় : দেব, কোয়েল মল্লিক, রুক্মিনী
পরিচালক : কমলেশ্বর মুখার্জী
ব্যানার : দেব এন্টারটেইনম্যান্ট ভেনচার
বাংলাদেশে আমনাদিকারক : জাজ মাল্টিমিডিয়া
বাংলাদেশে শুভমুক্তির : ৮ ডিসেম্বর ২০১৭
পড়ুন :
বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!
টালিউড বক্সঅফিসে মুখোমুখি দেব ও সালমান খান!
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!





0 Comments: