![]() |
| হালদা! |
[ঢালিউড]
ডিসম্বরের প্রথম তারিখেই মুক্তি পাওয়া ‘হালদা’ ট্রেইলারেই সবার প্রসংশা অর্জন করেছে।
৫ নভেম্বর বিকেলে প্রকাশ পেয়েছে ‘হালদা’ ছবির ট্রেইলার। মুক্তির আগেই আলোচনায় থাকা এ ছবিটির ট্রেইলার মুক্তির পাওয়ার পরই চারিদিকে প্রসংশার বন্যা বয়ে যাচ্ছে। ট্রেইলার দেখে অনেকেই ছবিটির প্রথম দিনের প্রথম শো দেখার আগ্রহ প্রকাশ করেছে। ইউটিউবে মুক্তির পাওয়ার পরই সেখানে প্রসংশাসূচক কমেন্ট করছে দর্শকরা। ফলে ছবিটির পরিচালক তৌকির আহমেদের, ছবিটি দেখে হতাশ না হওয়ার সত্যতা মিলছে ছবিটির ট্রেইলারেই।
’হালদা’ বক্সঅফিসে মুক্তি পাবে ডিসম্বরে ১ তারিখে। সমগ্র এশিয়ার মধ্যে বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী নিয়ে নির্মিত ছবিটি। হালদা নদীর উপর নির্ভর করা মানুষগুলোর কাহিনী বর্ণিত হয়েছে ছবিটিতে। বাংলাদেশের শক্তিশালী অভিনেতারা এ ছবিতে অভিনয় করেছে। জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু’র অভিনয়ের মধ্য দিয়ে গ্রামীণ বাংলাকে দর্শকদের সামনে উপস্থান করা হয়েছে ‘হালদা’ ছবির মধ্য দিয়ে। ফলে ছবিটি দর্শকদের বাংলার প্রকৃত গন্ধে ডুবিয়ে রাখবে বলেই পরিচালকের বিশ্বাস।
তৌকির আহমেদ ‘হালদা’ ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছে। সংগীত পরিচালনা করেছে পিন্টু ঘোষ।
জানুন ঢালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান।
দেখুন ‘হালদা’ ছবির ট্রেইলার :
সিনেমা : হালদা
অভিনয় : জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা
পরিচালক : তৌকির আহমেদ
প্রযোজক : ইব্রাহিম
শুভমুক্তি : ০১ ডিসেম্বর ২০১৭
আরো পড়ুন :
২০১৭ সালের সর্বশেষ ঢালিউড বক্সঅফিস রিপোর্ট!
‘বাহুবলী’র গড়া রেকর্ড ভেঙ্গে গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে দেব-এর ‘আমাজন অভিযান’!
বাহুবলী তারকা প্রভাসের ’সাহো’ ছবির বাজেট, অভিনয় শিল্পী মুক্তির তারিখ ও বক্সঅফিস খবর!





0 Comments: