‘বাহুবলী’র রেকর্ড ভাঙ্গার জন্য প্রস্তুতি নিচ্ছে এর পরিচালক রাজমৌলি!

‘বাহুবলী’র রেকর্ড ভাঙ্গার জন্য প্রস্তুতি নিচ্ছে এর পরিচালক রাজমৌলি!

‘বাহুবলী’র রেকর্ড ভাঙ্গার জন্য প্রস্তুতি নিচ্ছে এর পরিচালক রাজমৌলি!
এস.এস.রাজমৌলি’র নতুন ছবি!

[টলিউড : তেলেগু সিনেমা]


‘বাহুবলী’র রেকর্ড ভাঙ্গার জন্য প্রস্তুতি নিচ্ছে এর পরিচালক রাজমৌলি!


তেলেগু পরিচালক এস.এস. রাজমৌলি ’বাহুবলী’ সিরিজের দুইটি পার্ট নির্মাণ করে সমগ্র ভারতসহ বিশ্বে হইচই ফেলে দিয়েছে। মুক্তির আগেই সর্বোচ্চ বাজেটের ছবি হিসেবে আলোচনায় আসা ‘বাহুবলী’ সিরিজের প্রথম পার্ট মুক্তি পরেই বক্সঅফিসে বেশ কিছু রেকর্ড করে বসে। ফলে দ্বিতীয় পার্টের জন্য ভারতসহ বিশ্বব্যাপী আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। চলতি বছর ’বাহুবলী’ সিরিজের দ্বিতীয় পার্ট মুক্তি পাই। মুক্তির পরই সমগ্র ভারতীয় বক্সঅফিসেই সাইক্লোন সৃষ্টি করে। অনেক বছর ধরে গড়া রেকর্ড নিমিশেই ভেঙ্গে দেয় ছবিটি। ফলে তেলেগু ছবি হয়েও ‘বাহুবলী’ সমগ্র ভারতের ছবি হয়ে উঠে। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন করে রেকর্ড করা ‘বাহুবলী’ ছবির মূল কৃতিত্ব এর পরিচালক এস.এস. রাজমৌলির। এবার স্বয়ং রাজমৌলিই হাতে নিচ্ছে নতুন প্রজেক্ট, যা ‘বাহুবলী’র রেকর্ড ভাঙ্গার জন্য প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি ‘বাহুবলী’ পরিচালক নতুন ছবির বিষয়ে ঘোষণা দিয়েছে। তার নতুন এ ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক ছবি হতে যাচ্ছে, যেখানে একসাথে উচ্চ লেভেলের অ্যাকশানের পাশাপাশি অসাধারণ ইমোশন/আবেগের সংমিশ্রণ দেখা যাবে। বিশাল বাজেটে নির্মিত হবে ছবিটি। তেলেগু সিনেমা জগতে প্রথম বারের মত সর্বাধিক জনপ্রিয় দুইজন স্টার এ ছবিতে একসাথে অভিনয় করবে। ফলে ইতোমধ্যে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে তেলেগু স্টার এনটিআর জুনিয়র ও রাম চরণ একসঙ্গে অভিনয় করতে যাচ্ছে এস.এস.রাজমৌলি নতুন ছবিটিতে। উল্লেখ্য এস.এস.রাজমৌলি ব্লকবাস্টার ‘মাগাধিরা’ ছবিতে রাম চরণ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিল। সম্প্রতি এনটিআর জুনিয়র-এস.এস.রাজমৌলি-রাম চরণের একটি ছবিও প্রকাশ পাই। ২০১৮ সালে ছবিটির কাজ শুরু হতে যাচ্ছে এবং ২০১৯ সালে ছবিটি বক্সঅফিসে মুক্তি পাবে। ফলে ‘বাহুবলী’ ছবির রেকর্ড তারি কারিগর দ্বারা হুমকির মধ্যে পরতে যাচ্ছে।  

আরো পড়ুন :
‘বাহুবলী’র দেবসেনা অনুষ্কা শেঠি আবারো দর্শক মাতাতে আসছে ‘ভাগমতী’ রূপে!

বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!

বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান!

0 Comments: