![]() |
| অজয় দেবগন ’টোটাল ধামাল’! |
[বলিউড]
‘গোলমাল’ সিরিজের পর এবার ‘ধামাল’ সিরিজেও অভিনয় করতে যাচ্ছে অজয় দেবগন।
জনপ্রিয় কমেডি সিরিজ ‘গোলমাল’ এর মুক্তি প্রাপ্ত ৪টি ছবিতেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিনয় করেছে অজয় দেবগন। বিশেষ করে ‘গোলমাল‘ সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল এগেইন’ মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে অনেক রেকর্ডের অধিকারী হেয়েছে অজয় দেবগন। দিওয়ালীতে মুক্তি প্রাপ্ত ছবিটি মুক্তির ২৪ দিন পরও বক্সঅফিসে ব্যবসা করে চলেছে। এরি মধ্যে শোনা গেল আরেকটি কমেডি সিরিজের কথা। জনপ্রিয় ‘ধামাল’ সিরিজেও এবার অভিনয় করবে অজয় দেবগন। ’গোলমাল’ এর মত ‘ধামাল’ সিরিজ এত জনপ্রিয় না হলেও, ‘ধামাল’ সিরিজের প্রথম ছবি ’ধামাল’ এখনো টেলিভিশনে মানুষ বেশ উপভোগ করে। এবার পরিচালক ইন্দ্র কুমার নির্মাণ করতে চলেছে এ সিরিজের তৃতীয় ছবি ‘টোটাল ধামাল’।
’টোটাল ধামাল’ ছবির সবচেয়ে বড় খবর হল, প্রায় ২০ বছর পর এ ছবির মাধ্যমে আবারো একসাথে অভিনয় করতে চলেছে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। ১৯৯২ সালের ‘বেটা’ ছবির ‘ধাক ধাক’ গানের জন্য বিখ্যাত অনিল-মাধুরীকে দর্শকরা আবারো বড় পর্দায় দেখতে যাচ্ছে ‘টোটাল ধামাল’ ছবির মাধ্যমে। তাছাড়া জনপ্রিয় এ অভিনেত্রীকে বেশ কয়েক বছর পর আবারো দর্শকরা সিনেমায় উপভোগ করতে যাচ্ছে।
’টোটাল ধামাল’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে অজয় দেবগন। ছবিটি থেকে সঞ্জয় দত্তকে বাদ দেওয়া হলেও থাকছে রীতেশ দেশমুখ, আর্সাদ ওয়ার্সি, জাবেদ জাফরি। আগামি বছর জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং।
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
সিনেমা : টোটাল ধামাল
অভিনয় : অজয় দেবগন, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত
পরিচালক : ইন্দ্র কুমার
প্রযোজক : অশোক টাকেরিয়া, ইন্দ্র কুমার ও অর্জুন এস.কাপুর
শুভমুক্তি : ২০১৮
আরো পড়ুন :
২০১৭ সালে বলিউডে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সেরা ১০; ’রাইস’কে টপকে শীর্ষে ’গোলমাল এগেইন’!
ভারতীয় সুপারস্টারদের বিশ্ববাজার দখল করা ছবির বক্সঅফিস রিপোর্ট!
’মি. ইন্ডিয়া ২’ তে আবারো দেখা যাবে অনিল ও শ্রীদেবীকে,সাথে থাকছে শ্রীদেবী কন্যা!





0 Comments: