![]() |
| সালমান ও দেবের লড়াই! |
[টালিউড]
বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেবের বিশাল বাজেটের ছবি ‘আমাজন অভিযান’ ও সুপারস্টার সালমান খানের বিশাল বাজেটের ছবি ‘টাইগার জিনদা হ্যায়’!
টালিউডে বরাবরই বলিউডের রাজত্ব চলে। সর্বশেষ দিওয়ালী উৎসবেও বলিউডের রাজত্ব চলেছিল। যার কারণে দিওয়ালী উপলক্ষে টালিউডে মুক্তি পাওয়া টালিউডেরই ছবি ‘জিও পাগলা’ চাপা পরে যায় বলিউডের ছবি ‘গোলমান এগেইন’ এর বক্সঅফিস দাপটের কারণে। ফলে বলিউডের ছবি হয়েই উদ্বোধনী দিনে শুধু টালিউড বক্সঅফিস থেকেই কোটি রুপি আয় করে নেয় ছবিটি। যেখানে টালিউডের ছবি ‘জিও পাগলা’ তার চার ভাগের এক ভাগ আয় করতেই হিমশিম খেতে হয়েছে।
টালিউড বক্সঅফিস জুড়ে বলিউডের এই রাজত্বে মাঝে মধ্যে টালিউডও মাথা উঁচু করে দাঁড়ায়। টালিউড-বলিউড বক্সঅফিস সংঘর্ষে কখনো কখনো টালিউড সুপারস্টাররা বলিউড সুপারস্টারদের হারিয়ে দেয়। যেমন সর্বশেষ টালিউড-বলিউড বক্সঅফিস লড়াইয়ে বলিউড সুপারস্টার সালমান খানের ‘টিউবলাইট’ হেরে যায় টালিউড সুপারস্টার জিতের ‘বস ২’ ও সুপারস্টার দেবের ’চ্যাম্প’ এর ব্যবসায়িক সাফল্যের কাছে। বিশেষ করে জিতের ’বস ২’ দাপটের সাথে ব্যবসা করেছে সালমান খানের ‘টিউবলাইট’ এর সাথে।
ডিসেম্বরে আবারো শুরু হবে টালিউড-বলিউডের বক্সঅফিস লড়াই। বড়দিন উৎসব উপলক্ষে টালিউডে মুক্তি পাবে টালিউডের সর্বোচ্চ বাজেটের নির্মিত ছবি ‘আমাজন অভিযান’ ও বলিউডের ব্যয়বহুল এ্যাকশান ছবি ‘টাইগার জিনদা হ্যায়’। দুইটি ছবির তারকাই বর্তমানে দুই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা। ‘আমাজন অভিযান’ ছবির তারকা সুপারস্টার দেব বর্তমান টালিউডের সবচেয়ে ব্যবসা সফল তারকা অন্যদিকে ’টাইগার জিনদা হ্যায়’ ছবির তারকা সুপারস্টার সালমান খান বর্তমান বলিউডের সবচেয়ে বক্স অফিস প্রিয় তারকা। ফলে টালিউড বক্সঅফিসে একটি জমজমাট লড়াইয়ের স্বাক্ষী হতে যাচ্ছে কলকাতার দর্শকরা।
আপ-কামিং বলিউড! আপ-কামিং টালিউড!
’আমাজন অভিযান’ ও ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়!
নম্বর # এক
সিরিজ ভ্যালু :
’আমাজন অভিযান’ ও ‘টাইগার জিনদা হ্যায়’-দুটোই জনপ্রিয় এবং বক্সঅফিস সফল সিরিজের দ্বিতীয় ছবি। টালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল এবং সর্বোচ্চ বক্সঅফিস আয়ের ছবি ‘চাঁদের পাহাড়’ এর দ্বিতীয় ছবি ‘আমাজন অভিযান’। অন্যদিকে উদ্বোধনী আয়ের রেকর্ড সৃষ্টি করা ব্লকবাস্টার এ্যাকশান ছবি ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিনদা হ্যায়’। ফলে দুটো ছবিরই সিরিজ ভ্যালু ছবি দুটোকে বক্সঅফিসে ঝড় তোলার ইঙ্গিত দেয়।
নম্বর # দুই
তারকা :
’আমাজন অভিযান’ ও ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির তারকারা স্ব-স্ব ইন্ডাস্ট্রির বক্সঅফিসে শক্তিশালী জায়গা দখল করে রেখেছে। বলিউডে সালমান খানের মুক্তি পাওয়া ছবি গুলো যেমন সুপারহিট ব্যবসা করে, তেমনি টালিউডে দেবের ছবিও বক্সঅফিসে সুপারহিট হয়। ফলে টালিউডের ‘আমাজন অভিযান’ এর সাথে হাড্ডিহাড্ডি লড়াই হবে সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির।
নম্বর # তিন
বাজেট :
’আমাজন অভিযান’ ২০কোটি বাজেটে নির্মিত, যা টালিউড তথা সমগ্র বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেটে নির্মিত ছবি হতে যাচ্ছে। অন্যদিকে ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির বাজেট প্রযোজকরা উল্লেখ না করলেও ছবিটির বাজেট শতকোটির চেয়েও অনেক বেশি। ফলে দুইটি বিগ বাজেটের ছবি শক্তিশালী লড়াই-এর আশ্বাস দিচ্ছে টালিউড বাণিজ্য বিশ্লেষকদের।
নম্বর # চার
গ্যানার বা ধরণ:
’আমানজন অভিযান’ এডভেঞ্চার কাহিনী নির্ভর, অন্যদিকে ‘টাইগার জিনদা হ্যায়’ এ্যাকশান ধাঁচের ছবি। ফলে দুই ছবির দর্শকও আলাদা আলাদা। তবে কলকাতার সাধারণ দর্শকরা এ্যাকশান ছবির বিশাল ভক্ত হলেও, শহর অঞ্চলের বেশিরভাগ দর্শক এডভেঞ্চার প্রিয়। যার প্রমাণ পাওয়া যায় ‘চাঁদের পাহাড়’, ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’ প্রভৃতি ছবির সাফল্যে।
নম্বর # পাঁচ
বক্সঅফিস ইতিহাস :
২০১৩ সালে টালিউড বক্সঅফিসে ‘চাঁদের পাহাড়’ এর সাথে ‘ধুম ৩’ মুক্তি পেয়েছিল। জনপ্রিয় ধুম সিরিজের এ ছবিটি কেন্দ্রীয় চরিত্রে ছিল আমির খান। বলিউডে সর্বোচ্চ আয়ের পাশাপাশি প্রথম বারের মত ভারতীয় ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে আমির খানের ‘ধুম ৩’ বিশ্বব্যাপী পাঁচশত কোটির অধিক আয়ের রেকর্ড সৃষ্টি করলে টালিউডে দেবের ‘চাঁদের পাহাড়’ এর সাথে বক্সঅফিস লড়াইয়ে হেরে গিয়েছিল্। জনপ্রিয় এ্যাকশান ছবি ‘ধুম ৩’ টালিউডে এডভেঞ্চার ছবি ‘চাঁদের পাহাড়’এর সমান ব্যবসা করতে পারে নি। ফলে বক্সঅফিস ইতিহাস অনুযায়ী দেবের এডভেঞ্চার ছবি ‘আমাজন অভিযান’, সালমান খানের এ্যাকশান ছবি ‘টাইগার জিনদা হ্যায়’ থেকে এগিয়ে থাকছে।
বি.দ্র:
বড়দিন উৎসবে আপনি কোন ছবি দেখবেন জানিয়ে মন্তব্য করুন!
ভাল লাগলে শেয়ার করুন ফেইসবুক-এ!
আপনার যেকোন অভিযোগ বা পরামর্শ-কে স্বাগতম!
আরো পড়ুন :
বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!
ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ!
’আমাজন অভিযান’ এর বাজেট, মুক্তি তারিখ, অভিনয় শিল্পী ও বক্সঅফিস খবর!
’টাইগার জিনদা হ্যায়’ ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিসের বিস্তারিত খবর!





0 Comments: