![]() |
| ঘরে এন্ড বাইরে! |
[টালিউড]
যীশু সেনগুপ্ত ও কোয়েলে মল্লিকের নতুন ছবি ‘ঘরে এন্ড বাইরে’ এর শুটিং শুরু হয়েছে!
২০১৭ সালটা যীশু সেনগুপ্তের ভালই যাচ্ছে। বছরের শুরুতেই ‘পোস্ত’তে অভিনয় করে পেয়েছে সমালোচক ও দর্শকদের প্রসংশা। সেই সাথে ‘পোস্ত’ হয়েছে বছরের প্রথম ব্লকবাস্টার। দুর্গা পূজায় মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’। প্রসেনজিৎ-এর ‘ইয়েতি অভিযান’ ও দেব-এর ‘ককপিট’ এর ভীরে যীশুর ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’ ঠিকই প্রসংশা ও বক্সঅফিস সাফল্য অর্জন করে নিয়েছে। সেই সাথে ‘ইয়েতি অভিযান’ও-এ দেখা গিয়েছে যীশুকে। দিওয়ালীতে মুক্তি পেয়েছে ‘জিও পাগলা’। একঝাঁক তারকার সমন্বয়ে ‘জিও পাগলা’ দাপিয়ে ব্যবসা করছে টালিউড বক্সঅফিসে। ফলে যদি হিসাব করতে হয় টালিউড বক্সঅফিসে কোন তারকা সবচেয়ে বেশী ব্যবসা এনে দিয়েছে, সেই ক্ষেত্রে জিৎ-দেব’কে হারিয়ে দিয়ে যীশু ‘পোস্ত’, ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’, ‘ইয়েতি অভিযান’, ‘জিও পাগলা’র ব্যবসা নিয়ে সবার উপরে উঠে আসবে।
২০১৬ সালে কোন ছবি বের না হলেও একসময়ের টালিউড কুইন কোয়েল মল্লিক কিন্তু এখনো ফুরিয়ে যাননি। তারি ইঙ্গিত দিয়ে রেখেছে ২০১৭ তে ‘ছায়া ও ছবি’ মুক্তির মধ্য দিয়ে। টালিউডে একাধিক হিট ছবির রাণী আবারো অভিনয় করতে চলেছে যীশু সেনগুপ্তের সাথে। সম্প্রতি শুটিং শুরু হতে যাওয়া ‘ঘরে এন্ড বাইরে’ ছবিতে যীশুর বিপরীতে অভিনয় করবে কোয়েল। ফলে বিয়ে-সংসার সামলিয়ে আবারো টালিউডের বড় পর্দায় পুরোদমে ফিরতে চলেছে কোয়েল মল্লিক।
’ঘরে এন্ড বাইরে’ ছবিটি পরিচালনা করছে মৈনাক ভৌমিক। টালিউডের প্রসিদ্ধ এ পরিচালক রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ দর্শনকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরবে ‘ঘরে এন্ড বাইরে’ ছবির মধ্যে দিয়ে। যেখানে যীশু অভিনয় করবে অমিত নামের এক মিউজিশিয়ান রূপে এবং কোয়েলকে দেখা যাবে লাবণ্য নামের মিউজিক থেরাপিস্টের ভূমিকায়।
’ঘরে এন্ড বাইরে’ ছবিটি প্রযোজনা করছে কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং। সুরিন্দর ফিল্মস্ প্রাঃ লিঃ ব্যানারে নির্মিত হতে যাওয়া ছবিটি ২০১৮ সালের শুরু দিকে মুক্তি পাবে।
আপ-কামিং টালিউড; কলকাতায় যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!
সিনেমা : ঘরে এন্ড বাইরে
অভিনয় : যীশু সেনগুপ্ত ও কোয়েল মল্লিক
পরিচালক : মৈনাক ভৌমিক
প্রযোজক : নিসপাল সিং
ব্যানার : সুরিন্দর ফিল্মস্ প্রাঃ লিঃ
মুক্তির তারিখ : ২০১৮
আরো পড়ুন :
দিওয়ালী ২০১৭; বাংলায় ‘জিও পাগলা’, হিন্দিতে ‘গোলমাল এগেইন’, তামিলে ‘মার্শাল’ এবং তেলেগুতে ‘রাজা দ্যাগ্র্যাট’ মুক্তি পাচ্ছে!
’কবীর’এর পর আরো দুইটি নতুন ছবিতে অনিকেতের পরিচালনায় দেখা যেতে পারে দেবকে।
শ্রাবন্তী, যীশু, সায়ন্তিকাকে নিয়ে সৃজিতের ‘উমা’ মুক্তি পাবে ২০১৮ সালে!





0 Comments: