শাহরুখ, সালমান, রণবীর, সুশান্ত-এ চার জনের নজর এখন ২০১৮ সালে ক্রীসমাস উৎসব!

শাহরুখ, সালমান, রণবীর, সুশান্ত-এ চার জনের নজর এখন ২০১৮ সালে ক্রীসমাস উৎসব!

২০১৮ সালের ক্রীসমাসকে সামনে রেখে লড়াইয়ে নামছে ‘ধরফ’, ‘কেদারনাথ’, ’টেমপার’, ‘দাবাং ৩’!
বলিউড তারকা!

[বলিউড]


২০১৮ সালের ক্রীসমাসকে সামনে রেখে লড়াইয়ে নামছে ‘ধরফ’, ‘কেদারনাথ’, ’টেমপার’, ‘দাবাং ৩’!


বলিউডে এখন ক্রীসমাসটা আকর্ষণীয় হয়ে উঠেছে। এ ক্রীসমাস উৎসবে ছবি মুক্তি দেয়া মানেই বছরের সেরা আয় করা ছবির তালিকায় উঠে আসা। সেই সাথে রেকর্ড করা ব্যবসার পাশাপাশি সর্বোচ্চ আয়ের লিস্টেও নাম লেখা। আমির খানের সৃষ্টি করা এ ক্রীসমাস রিলিজ এখন ঈদ রিলিজ ও দিওয়ালী রিলিজ-এর চেয়ে বড় হয়ে উঠেছে।  ফলে সবাই এখন ক্রীসমাসে ছবি মুক্তি দিতে চাইছে। যার কারণে ২০১৮ সালে ক্রীসমাস দিনটা বুক করতে উঠেপরে লেগেছে বলিউডের বাঘা বাঘা তারকার পাশাপাশি নবাগত তারকারাও।

আপকামিং শাহরুখ!

২০১৮ সালের ক্রসীমাসে ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েই শাহরুখ খান অভিনীয়ের পাশাপাশি বিনিয়োগ করছে তার নতুন ছবি ‘ধরফ’ এ। যদিও অফিসিয়ালিভাবে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা এখনো দেওয়া হয় নি, তবে বলিউডের সবাই জানে ২০১৮ সালের ক্রীসমাসে মুক্তি দেওয়ার জন্য ‘ধরফ’ নির্মিত হচ্ছে। যার কারণে আমীর খান তার সৃষ্টি করা ক্রীসমাস রিলিজ-এ নিজের ছবি ‘থাগস্ অব হিন্দুস্তান’ মুক্তি না দিয়ে দিওয়ালীতে নিয়ে আসে। কিন্তু অফিসিয়ালি ভাবে ২০১৮ সালের ক্রীসমাস রিলিজ ঘোষণা করে দিয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘কেদারনাথ’। ছবিটির প্রযোজক ঘোষণা দিয়েছে ২০১৮ সালে ক্রীসমাসেই মুক্তি পাবে তাদের বিনিয়োকৃত ছবি ‘কেদারনাথ’। ফলে বিশাল বাজেটের ছবি শাহরুখের ‘ধরফ’ এর সাথে ইতোমধ্যে সংঘর্ষে জড়িয়ে গেছে ‘কেদারনাথ’ এর নাম।

আপকামিং সালমান!

অফিসিয়ালিভাবে কোন ঘোষণা না আসলেও বলিউডের বর্তমানে জনপ্রিয় সুপারস্টার সালমান এবং ট্যালেন্টেড তারকা রণবীর সিং-এর ছবিও থাকছে ২০১৮ সালের ক্রীসমাসে মুক্তি দেওয়ার লড়াইয়ে। সালমান খানের ‘দাবাং ৩’ এবং রণবীর সিং এর ‘টেমপার রিমেক’ ২০১৮ সালের ক্রীসমাস উৎসবকে সামনে রেখেই নির্মিত হতে পারে। ’দাবাং ৩’ ছবির মধ্য দিয়ে প্রযোজক আরবাজ খান ইতোমধ্যে সালমান-সোনাক্ষী জুটিকে আবারো বড়পর্দায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে রেখেছে। সেই সাথে ২০১৮ সালের দ্বিতীয় কোয়াটারেই ছবিটির শুটিং শুরু করার বিষয়ে পরিকল্পনা করে রেখেছে। ফলে যদি ২০১৮ সালের দিকে শুটিং শুরু হয় তবে তা ডিসেম্বরের ক্রীসমাসেই বক্সঅফিসে মুক্তি দেওয়ার সম্ভাবনা বেশি। কেননা ছবির তারকা সালমান খানের ‘রেস ৩’ ২০১৮ সালের ঈদেই মুক্তি পাবে এবং পরের বছর ২০১৯ সালের ঈদে মুক্তি পাবে ‘ভারত’ ছবিটি। ফলে মাঝখানে দিওয়ালী এবং ক্রীসমাসই থাকছে ছবি মুক্তির দেওয়ার সবচেয়ে ভাল সময়। কিন্তু দিওয়ালীতে যেহেতু অমিতাভ-আমিরের ‘থাগস্ অব হিন্দুস্তান’ মুক্তি পাবে, সেক্ষেত্রে ২০১৮ সালের ক্রীসমাসেই হবে পারফেক্ট সময়।

আপকামিং রণবীর সিং!

অন্যদিকে ‘গোলমাল এগেইন’ এর অভাবনীয় সাফল্যের পর আবারো রোহিত শেঠি অ্যাকশান সিনেমা পরিচালনা করতে যাচ্ছে। যার জন্য তেলেগু ছবি ‘টেমপার’ এর হিন্দি রিমেক স্বত্ত্ব ঠিক করে রেখেছে বলেই খবর প্রকাশ পেয়েছে। সেই সাথে ছবিটিতে প্রধান চরিত্রে রণবীর সিং অভিনয় করবে। যদি ছবিটি নির্মিত হয়, তবে তা ২০১৮ সালের ক্রীসমাসকে সামনে রেখেই নির্মিত হবে বলে পরিচালক মত প্রকাশ করেছে। ফলে বক্সঅফিসে ২০১৫ সালের পর আবারো শাহরুখ-রণবীর সংঘর্ষ বাঁধতে পারে।

আরো পড়ুন:
বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান! 

বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!

বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও ’বাহুবলী ২’ সমস্থ রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে। 

0 Comments: