যশ-মিমির নতুন ছবিটি মুক্তি পেতে পারে ভ্যালেন্টাইন ডে’তে!

যশ-মিমির নতুন ছবিটি মুক্তি পেতে পারে ভ্যালেন্টাইন ডে’তে!

’গ্যাংস্টার’ এর পর আবারো যশ-মিমির নতুন ছবি, মুক্তি পেতে পারে ২০১৮ সালে ভ্যালেন্টাইন ডে’তে!
যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী!

[টালিউড]


’গ্যাংস্টার’ এর পর আবারো যশ-মিমির নতুন ছবি, মুক্তি পেতে পারে ২০১৮ সালে ভ্যালেন্টাইন ডে’তে!


২০১৬ সালের ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড়পর্দায় নায়ক হিসেবে অভিষেক হওয়া যশ দাশগুপ্ত প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছিল টালিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তীকে। টালিউডের সবচেয়ে বড় ব্যানার এসভিএফ-এর অধীনে নির্মিত ‘গ্যাংস্টার’ দুর্গা পূজায় দেব-জিৎ-প্রসেনজিৎ-অঙ্কুশ প্রভৃতি বাঘা বাঘা তারকাদের সাথে লড়াই করে যশের ঠিকে থাকার পূর্বাভাস দিয়ে রেখেছিল। ফলে ২০১৭ সালে এপ্রিলে মুক্তি পাই বড় বাজেটের ছবি ‘ওয়ান’। ’ওয়ান’ ছবিটিতে যশের বিপরীতে ছিল নুসরাত জাহান এবং টালিউড সুপারস্টার প্রসেনজিৎ! এবার আসছে যশে নতুন ছবি, যা ২০১৮ সালের বাঙালি ভ্যালেন্টাইন ডে’তে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রথম ছবির মিমির সাথে আবারো অভিনয় করতে যাচ্ছে যশ। নাম ঠিক না হওয়া রোমান্টিক ছবিটিতে যশের বিপরীতে অভিনয় করবে মিমি। ছবিটি পরিচালনা করবে নবীন পরিচালক পথিকৃৎ বসু। এর আগে পথিকৃৎ বসু অঙ্কুশ-নুসরাতের সাথে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ নির্মাণ করে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছিল।

এসভিএফ এন্টারটেইনম্যান্ট ব্যানারে নির্মিত ছবিটির ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে থাকছে জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি। যশ-মিমি ছাড়াও ছবিটিতে টালিউডের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্তও অভিনয় করবে। শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে।

আপ-কামিং টালিউড; কলকাতায় যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!

সিনেমা : নতুন রোমান্টিক ছবি (নাম ঠিক হয়নি)

অভিনয় : যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী
পরিচালক : পথিকৃত বসু
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
মুক্তির তারিখ : বাঙালি ভ্যালেন্টাইন ডে (সরস্বতী পূজা) - ২০১৮

আরো পড়ুন :
২০১৭ সালে বলিউডে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সেরা ১০; ’রাইস’কে টপকে শীর্ষে ’গোলমাল এগেইন’!

’কবীর’এর পর আরো দুইটি নতুন ছবিতে অনিকেতের পরিচালনায় দেখা যেতে পারে দেবকে।


২০১৫ সালে শুরু হওয়া সাইমন-পরীমনির নতুন ছবি ‘নদীর বুকে চাঁদ’ ২০১৮ সালে মুক্তি পাবে!

0 Comments: