![]() |
| ইয়েতি অভিযান! |
[ঢালিউড]
‘ইয়েতি অভিযান’ বাংলাদেশের ৩৪টি হলে মুক্তি পাচ্ছে।
২৪ নভেম্বর সারা বাংলাদেশ ব্যাপী ৩৪টি হলে ‘ইয়েতি অভিযান’ মুক্তি পাচ্ছে। প্রসেনজিৎ অভিনীত কাকাবাবু সিরিজের এ ছবিটি কলকাতায় দুর্গা পূজা উপলক্ষে চলতি বছরে মুক্তি পাই। বড় বাজেটের এ ছবিটি মুক্তির পর পরই কলকাতার বক্সঅফিসে জমিয়ে ব্যবসা শুরু করে। ফলে মুক্তির কয়েক সপ্তাহের মাথায় ছবিটি সুপারহিট ব্যবসা করে। এবার বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে।
’ইয়েতি অভিযান’ ছবিতে প্রজেনজিৎ ছাড়াও অভিনয় করছেন আরিয়ান ভৌমিক, যিশু সেনগুপ্ত। সেই সাথে বাংলাদেশের বিদ্যা সিনহা সাহা মিম ও ফেরদৌস আহমেদও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। বাংলা সিনেমার ইতিহাসে প্রথম থ্রিডি ছবি হিসেবে ’ইয়েতি অভিযান’ নির্মিত হয়েছে। সেই সাথে ‘ইয়েতি অভিযান’ যৌথ প্রযোজনার ছবি হিসেবে নির্মাণ করা শুরু হয়েছিল। কিন্তু বিভিন্ন করাণে বাংলাদেশের প্রযোজক সংস্থা জাজ মাল্টিমিডিয়া ‘ইয়েতি অভিযান’ থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নেয়। ফলে ‘ইয়েতি অভিযান’ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে।
’ইয়েতি অভিযান’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। তাদের ঘোষণা মতে ৩৪টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে। গেল সপ্তাহে তাদেরই অধীনে কলকাতার ‘বলো দুগ্গা মাঈকী…’ প্রায় শতকের কাছাকাছি হলে মুক্তি পেয়েছিল। ফলে চলতি সপ্তাহেও ভাল একটা দখল রেখেছে ‘বলো দুগ্গা মাঈকী…’। উল্লেখ্য ‘ইয়েতি অভিযান’ এর সাথে ‘বলো দুগ্গা মাঈকী…’ও কলকাতায় দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পেয়েছিল।
টালিউড বক্সঅফিসে মুখোমুখি দেব ও সালমান খান!
সিনেমা : ইয়েতি অভিযান
অভিনয় : প্রসেনজিৎ, আরিয়ান ভৌমিক, যিশু সেনগুপ্ত, বিদ্যা সিনহা সাহা মিম ও ফেরদৌস আহমেদ
পরিচালক : সৃজিত মুখার্জী
প্রযোজক : শ্রীকান্ত মেহতা, মহেন্দ্র সোনি
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
হল সংখ্যা : ৩৪
বাংলাদেশে শুভমুক্তি : ২৪ নভেম্বর ২০১৭
বি.দ্র: হল লিস্ট দেখতে ‘রংধারা ফেইসবুক’ পেইজে ভিজিট করুন!
পড়ুন :
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
দুর্গা পূজা ২০১৭; মুক্তি পাওয়া ছবিগুলোর ইতিকথা (সমালোচক রিভিউ, দর্শক রিভিউ, স্ক্রিন দখল, বক্সঅফিস)!
বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!





0 Comments: