![]() |
| বলিউডের বিশ্ববাজার! |
বলিউড
ভারতীয় সুপারস্টারদের বিশ্ববাজার দখল করা ছবির বক্সঅফিস রিপোর্ট!
ভারতীয ছবির বাজার বিশ্বব্যাপী। ভারতীয় সুপারস্টাররা ভারতীয় ছবির বক্সঅফিস শাসন করার পাশাপাশি বিশ্ব থেকেও কাড়ি কাড়ি ডলার আয় করেন। যার সিংহভাগ আয় মূলত বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভারতীয়রাই দিয়ে থাকে।
বিশ্বব্যাপী আয়ের মধ্যে রাজত্ব করেন বলিউড সুপারস্টার আমির খান। বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা প্রথম ১০টি ছবির মধ্যে শুধু আমির খানেরই আছে ৪টি ছবি, যার মধ্যে তিনি বিশ্বব্যাপী আয় করেছেন ১৬২ মিলিয়ন মার্কিন ডলার। চীনে আমির খানের ছবি যেভাবে ব্যবসা করছে তাতে বিশ্বব্যাপী প্রথম দশ ছবির আয়ের মধ্যে আমির খান ২০০কোটি মার্কিন ডলার আয় করতে পারেন। সুপারস্টার শাহরুখ খানের ৪টি ছবি থাকলেও সেগুলো আমিরের ছবির কাছাকাছি ব্যবসা করতে পারে নি। শাহরুখের ৪টি ছবির মোট আয় ৮৬ কোটি মার্কিন ডলার। বাকি ২ছবি সুপারস্টার সালমান খানের, যার মাধ্যমে সালমান খান বিশ্বথেকে ৫৩ কোটি মার্কিন ডলার আয় করেন। উল্লেখ্য যে এখানে শুধুমাত্র প্রথম দশটি ছবির হিসাব দেখানো হয়েছে।
প্রথম ভারতীয় ছবি হিসেবে বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের হাতছানি ‘দঙ্গলের’ সামনে। চীনে ‘দঙ্গল’ মুক্তির পাওয়ার পর হলিউডের ছবি ‘গার্ডিয়ান অব দ্যা গ্যালাক্সি ভল-২’ কে ডিঙ্গিয়ে যেভাবে বক্সঅফিস রাজত্ব করছে, তাতে ’দঙ্গলে’র শত কোটি মার্কিন ডলার আয় করা সময়ের ব্যাপার মাত্র।
ভারতীয় ছবির ইতিহাসে ২০১৭ বছর স্বর্ণ বছর বলতে হবে। সর্বোচ্চ ব্যয়বহুল ছবি ‘বাহুবলী-২’ ভারত ও বিশ্বে আলোড়ন তোলার পাশাপাশি ‘দঙ্গল’ও চীনে আলোড়ন সৃষ্টি করেছে। চীনে ’দঙ্গল’ প্রায় ৯০০০ স্ক্রিনে মুক্তি পায় এবং প্রথম ৬দিনে প্রায় ২৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে।
বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!
বর্হিবিশ্বে আয় করা প্রথম দশ ভারতীয় ছবি :
১. দঙ্গল
অভিনয় : আমির খান
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ৩৮৭ কোটি রুপি এবং বিশ্বে ৫৮ মিলিয়ন মার্কিন ডলার, (বিশ্বে ছবিটি চলমান বিধায় ১০০মিলিয়ন মার্কিন ডলার আয়ের হাতছানি)।
ভারতের বক্সঅফিস রেকর্ড : দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি, প্রথম ছবি ’বাহুবলী-২’।
২. পিকে
অভিনয় : আমির খান ও অনুশকা শর্মা
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ৩৪০ কোটি রুপি এবং বিশ্বে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বক্সঅফিস রেকর্ড : তৃতীয় সর্বোচ্চ আয় করা ছবি।
২০১৭ সালে বলিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!
২০১৭ সালে বলিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!
৩. ধুম ৩
অভিনয় : আমির খান ও ক্যাটরিনা কাইফ
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ২৮০ কোটি রুপি এবং বিশ্বে ৩১ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বক্সঅফিস রেকর্ড : ষষ্ঠ সর্বোচ্চ আয় করা ছবি।
৪. বাজরঙ্গী ভাইজান
অভিনয় : সালমান খান ও কারিনা কাপুর
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ৩২০ কোটি রুপি এবং বিশ্বে ২৯ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বক্সঅফিস রেকর্ড : চতুর্থ সর্বোচ্চ আয় করা ছবি।
বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!
বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!
৫. দিলওয়ালে
অভিনয় : শাহরুখ খান, বরুন ধাওয়া, কাজল ও কৃতি শ্যানন।
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ১৪০ কোটি রুপি এবং বিশ্বে ২৭ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বক্সঅফিস রেকর্ড : ১৯তম সর্বোচ্চ আয় করা ছবি।
৬. থ্রি ইডিয়টস
অভিনয় : আমির খান ও কারিনা কাপুর
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ২০২ কোটি রুপি এবং বিশ্বে ২৫ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বক্সঅফিস রেকর্ড : নবম সর্বোচ্চ আয় করা ছবি।
বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০ টি ছবি!
বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০ টি ছবি!
৭. সুলতান
অভিনয় : সালমান খান ও অনুশকা শর্মা
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ৩০২ কোটি রুপি এবং বিশ্বে ২৪ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বক্সঅফিস রেকর্ড : পঞ্চম সর্বোচ্চ আয় করা ছবি।
৮. মাই নেম ইজ খান
অভিনয় : শাহরুখ খান ও কাজল
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ৭০ কোটি রুপি এবং বিশ্বে ২৩ মিলিয়ন মার্কিন ডলার।
ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ-এ বলিউডের অবস্থান!
ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ-এ বলিউডের অবস্থান!
৯. চেন্নাই এক্সপ্রেস
অভিনয় : শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ২১০ কোটি রুপি এবং বিশ্বে ১৯ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বক্সঅফিস রেকর্ড : অষ্টম সর্বোচ্চ আয় করা ছবি।
১০. হ্যাপি নিউ ইয়ার
অভিনয় : শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন
বক্সঅফিস আয় : ভারতে নীট আয় ১৯০ কোটি রুপি এবং বিশ্বে ১৭ মিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বক্সঅফিস রেকর্ড : ১৫তম সর্বোচ্চ আয় করা ছবি।
আরো পড়ুন :
আপ-কামিং বলিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!
দেখুন ইউটিউবের চোখে বলিউডের সেরা ১০টি গান!
২০১৭ সালে বলিউডে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সেরা ১০!





0 Comments: