![]() |
| যশ দাশগুপ্ত! |
[রঙধারা আপকামিং]
টালিউড তারকা যশের আপকামিং মুভি; যশের নতুন ছবির খবর!
টালিউড তারকা যশ ছোট পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ তে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। ছোট পর্দার জনপ্রিয়তার উপর ভিত্তি করে ২০১৬ সালে এসভিএফ ব্যানারে নির্মিত ‘গ্যাংস্টার’ ছবিতে টালিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রর্বতীর সাথে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয়। দুর্গা পূজা ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস্টার’ প্রসেনজিৎ-জিৎ-দেব প্রভৃতি টালিউডের বাঘা বাঘা তারকার ছবির সাথে মুক্তি পেয়েও ভাল ব্যবসা করে। যার ফলে চলতি বছর স্বয়ং প্রসেনজিতের সাথে ‘ওয়ান’ ছবিতে অভিনয় করে। ’ওয়ান’ ছবিটি ২০১৭ সালের এপ্রিলে মুক্তি পাই। ছবিটিতে নায়িকা হিসেবে ছিল নুসরাত জাহান।
২০১৬ সাল থেকে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করা যশ সবে মাত্র ২টি ছবিতে অভিনয় করেছে। দুইটি ছবিতেই যশের অভিনয় দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। সম্প্রতি এ তারকা নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। নভেম্বরের মাঝামাঝি থেকেই শুটিং শুরু হবে নাম ঠিক না হওয়া ছবিটির।
যশের সর্ববেশ মুক্তি পাওয়া ছবি ‘ওয়ান’ ২০১৭ সালের এপ্রিলে মুক্তি পাই।
বর্তমানে যশের হাতে ১টি নতুন ছবি আছে। নাম ঠিক না হওয়া রোমান্টিক ছবিটির শুটিং শীঘ্রই শুরু হচ্ছে। সামনের বছরই ছবিটি মুক্তি পাবে।
আপ-কামিং টালিউড; কলকাতায় যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!
টালিউড তারকা যশের নতুন ছবির খবর :
যশ-মিমির রোমান্টিক ছবি
যশ-মিমি নতুন রোমান্টিক ছবিটি পরিচালনা করছে পথিকৃৎ বসু। এসভিএফ ব্যানারে নির্মিত ছবিটির চিত্রনাট্য লিখছে এন.কে. সলিল। এ ছবির মধ্য দিয়ে ‘গ্যাংস্টার’ জুটিকে আবারো দর্শকরা দেখতে যাচ্ছে নতুন ছবিটিতে। ছবিটির সংগীত পরিচালনায় থাকছে জিৎ গাঙ্গুলী। ২০১৮ সালে ছবিটি মুক্তি পাবে।
সিনেমা : যশ-মিমির রোমান্টিক ছবি
অভিনয় : যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী
পরিচালক : পথিকৃৎ বসু
প্রযোজক : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
ধরণ : রোমান্টিক কমেডি
বাজেট : ২.৫ কোটি (আনুমানিক)
মুক্তির তারিখ : ২০১৮
পড়ুন : আসছে যশের নতুন ছবি, সাথে থাকছে পুরনো মিমি!
আরো পড়ুন :
অদ্রিত-পূজা’র ‘নূরজাহান‘ ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ এবং বক্সঅফিস হিট ও ফ্লপবিশ্লেষণ!
জানুন টালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান।
টালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!





0 Comments: