![]() |
| ইয়েতি অভিযান ও ককপিট! |
[ঢালিউড]
নভেম্বরের শেষে ‘ইয়েতি অভিযান’ এবং ডিসেম্বরের শুরুতে ‘ককপিট’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে!
১৭ই নভেম্বর মুক্তি পেয়েছে কলকাতার ছবি ‘বলো দুগ্গা মাঈকী…’। এবার মুক্তির লিস্টে নাম লিখিয়েছে ’ইয়েতি অভিযান’ ও ‘ককপিট’। বাংলাদেশের দর্শকদের জন্য ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রসেনজিতের ‘ইয়েতি অভিযান’ এবং ০৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের ‘ককপিট’। ফলে কলকাতায় দুর্গা পূজার মুক্তি পাওয়া ৭টি ছবির মধ্যে সর্বোচ্চ ব্যবসা করা প্রথম তিনটি ছবিই বাংলাদেশে মুক্তি পেতে চলেছে।
’ইয়েতি অভিযান’ ছবিতে প্রজেনজিৎ ছাড়াও অভিনয় করছেন আরিয়ান ভৌমিক, যিশু সেনগুপ্ত। সেই সাথে বাংলাদেশের বিদ্যা সিনহা সাহা মিম ও ফেরদৌস আহমেদও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। বাংলা সিনেমার ইতিহাসে প্রথম থ্রিডি ছবি হিসেবে ’ইয়েতি অভিযান’ নির্মিত হয়েছে। ‘মিশর রহস্য’ এর পর দ্বিতীয় কিস্তি হিসেবে সৃজিত মুখার্জী ‘ইয়েতি অভিযান’ নির্মাণ করেন।
অন্যদিকে ‘ককপিট’ কলকাতার সুপারস্টার দেবের স্বপ্নে ছবি। বাংলা সিনেমের ইতিহাসে অনেকগুলো ’নতুন ধরণ’ ‘ককপিট’ এ সংযোজন করা হয়েছে, যার মধ্যে প্রথম বারের মত আকাশে শুটিং করাও একটি রেকর্ড। ’দেব’ ছাড়াও ছবিটিতে কোয়েল মল্লিখ ও রুক্মিনী মিত্র অভিনয় করেছে। ঢালিউড তথা বাংলা সিনেমার সবচেয়ে দামি চলচ্চিত্র নির্মাতা কমলেশ্বর মুখার্জী ছবিটি নির্মাণ করেছে।
টালিউড বক্সঅফিসে মুখোমুখি দেব ও সালমান খান!
সিনেমা : ইয়েতি অভিযান
অভিনয় : প্রসেনজিৎ, আরিয়ান ভৌমিক, যিশু সেনগুপ্ত, বিদ্যা সিনহা সাহা মিম ও ফেরদৌস আহমেদ
পরিচালক : সৃজিত মুখার্জী
প্রযোজক : শ্রীকান্ত মেহতা, মহেন্দ্র সোনি
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
বাংলাদেশে শুভমুক্তি : ২৪ নভেম্বর ২০১৭
বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!
সিনেমা : ককপিট
অভিনয় : দেব, কোয়েল মল্লিক ও রুক্মিনী মিত্র
পরিচালক : কমলেশ্বর মুখার্জী
প্রযোজক : দেব
ব্যানার : দেব এন্টারটেইনম্যান্ট ভেনচারস্
বাংলাদেশে শুভমুক্তি : ৮ ডিসেম্বর ২০১৭
পড়ুন :
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
দুর্গা পূজা ২০১৭; মুক্তি পাওয়া ছবিগুলোর ইতিকথা (সমালোচক রিভিউ, দর্শক রিভিউ, স্ক্রিন দখল, বক্সঅফিস)!





0 Comments: