আবারো প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি; আসছে নতুন ছবি ‘দৃষ্টিকোণ’!

আবারো প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি; আসছে নতুন ছবি ‘দৃষ্টিকোণ’!

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীতি ‘দৃষ্টিকোণ’ ছবির শুটিং শুরু হয়েছে।
দৃষ্টিকোণ!

[টালিউড]


প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীতি ‘দৃষ্টিকোণ’ ছবির শুটিং শুরু হয়েছে।


টালিউড তথা কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ তার প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সাথে আবারো নতুন ছবি শুরু করেছে। এক সময়ের জনপ্রিয় এ জুটি দীর্ঘদিন পর ‘প্রাক্তন’ ছবিতে অভিনয় করে দর্শকদের সামনে আসে। ছবিটি বক্সঅফিসেও ব্লকবাস্টার ব্যবসা করে। এবার এ জুটি নিয়ে আসছে ‘দৃষ্টিকোণ’।

জাতীয় চলচ্চিত্র নির্মাতা কৌশিক গাঙ্গুলির নির্দেশনায় ‘দৃষ্টিকোণ’ ছবির শুটিং শুরু হয়েছে ২০ নভেম্বর থেকে। ‘প্রাক্তন’ ছবির অসাধারণ সাফল্যের পর টালিউড আর্মি প্রসেনজিৎ ও টালিউড মহানায়িকা ঋতুপর্ণা ‘দৃষ্টিকোণ’ নিয়েও বেশ আশাবাদী। ছবিটির প্রথম দিনের শুটিং-এর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দিয়েছে প্রসেনজিৎ নিজেই। সেই সাথে ‘দৃষ্টিকোণ’ ছবির সফলতা চেয়েছে কলকাতার কুইন খ্যাত কোয়েল মল্লিক।

’দৃষ্টিকোণ’ নির্মিত হচ্ছে সুরিন্দর ফিল্মস্ এর ব্যানারে। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে নিসপাল সিং। ২০১৮ সালে ছবিটি বক্সঅফিসে মুক্তি পাবে।

আপ-কামিং টালিউড!

সিনেমা : দৃষ্টিকোণ

অভিনেতা : প্রসেনজিৎ, ঋতুপর্ণা
পরিচালক : কৌশিক গাঙ্গুলি
প্রযোজক : নিসপাল সিং
শুভমুক্তি : ২০১৮

আরো পড়ুন :
বলিউড স্টার র‌্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে! 

ফেলুদা আর কাকাবাবু একসঙ্গে ‘ময়ূরাক্ষী’ হয়ে হাজির হচ্ছে বড় পর্দায়!


প্রসেনজিতের নতুন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ দুর্গা পূজা ২০১৮-তে মুক্তি পাবে!

0 Comments: