![]() |
| বাপ্পী-মীম! |
[ঢালিউড]
বাপ্পী-মীমের নতুন ছবি ‘দাগ’ ২০১৮ সালের ভালবাসা দিবসে মুক্তি পাবে।
’ভালবাসার রঙ’ দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করা বাপ্পী চৌধুরী এবং ‘আমার আছে জল’ দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করা বিদ্যা সিনহা সাহা মীম আবারো একসাথে বড়পর্দায় হাজির হচ্ছে। তাদের নতুন ছবি ‘দাগ’ ২০১৮ সালে ফেব্রুয়ারিতে বক্সঅফিসে মুক্তি পাচ্ছে। এ জুটির ‘আমি তোমার হতে চাই’ বক্সঅফিসে ভাল ব্যবসা করে।
’দাগ’ ত্রিভূজ প্রেমের কাহিনী নিয়ে আবর্তিত। বাপ্পী-মীমের সাথে এ ছবিতে আরো অভিনয় করেছে আচঁল। ছবিটি পরিচালনা করেছে তারেক শিকদার এবং প্রযোজনা করছে ডিজিটাল মুভিজ।
বাপ্পী-মীমের ‘দাগ’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। কিন্তু বিভিন্ন কারণে শুটিং শেষ করতে পারেনি পরিচালক। অতঃপর ২০১৭ সালের কোরবানের ঈদে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল পরিচালক তারেক শিকদার। কিন্তু সেটাও সম্ভব হল না। এবার ছবিটির নতুন তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ঠিক করা হয়। যদিও ১৪ ফেব্রুয়ারি ২০১৮ কে সামনে রেখে নির্মিত হচ্ছে জনপ্রিয় ‘পোড়ামন’ ছবির দ্বিতীয় ছবি ‘পোড়ামন ২’। ইতোমধ্যে ছবিটির সিংহভাগ শুটিংও সম্পন্ন হয়ে গিয়েছে। জাজের ব্যানারে নির্মিত নতুন মুখের ‘পোড়ামন ২’ এর সাথে ‘দাগ’ কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।
আপ-কামিং ঢালিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!
সিনেমা : দাগ
অভিনয় : বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা সাহা মীম
পরিচালক : তারেক শিকদার
ব্যানার : ডিজিটাল মুভিজ
শুভমুক্তি: ১৪ ফেব্রুয়ারি ২০১৮
আরো পড়ুন :
ঢালিউড অভিনেতারা (বাপ্পী সহ) ছবি প্রতি কত পারিশ্রমিক পান।
২০১৫ সালে শুরু হওয়া সাইমন-পরীমনির নতুন ছবি ‘নদীর বুকে চাঁদ’ ২০১৮ সালে মুক্তি পাবে!
আসছে যশের নতুন ছবি, সাথে থাকছে পুরনো মিমি!





0 Comments: