যাত্রা শুরু করেছে টালিউড সুপারস্টার দেব-এর নতুন ছবি ‘কবির’!

যাত্রা শুরু করেছে টালিউড সুপারস্টার দেব-এর নতুন ছবি ‘কবির’!

টালিউড সুপারস্টার দেব-এর নতুন ছবি ‘কবির’ মহরুতের মাধ্যমে যাত্রা শুরু করেছে!
দেব-এর ‘কবির’!

[টালিউড]


টালিউড সুপারস্টার দেব-এর নতুন ছবি ‘কবির’ মহরুতের মাধ্যমে যাত্রা শুরু করেছে!


১ নভেম্বর থেকে শুরু করেছে সুপারস্টার দেবের নতুন ছবি ‘কবির’ এর যাত্রা। এ দিন ছবিটির মহরতের মাধ্যমে কাজ শুরু হয়। অনিকেত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় এ ছবিতে দেবের সাথে নায়িকা চরিত্রে অভিনয় করছে রুক্মিনী। রুক্মিনীর সাথে এ নিয়ে টানা তিনটি ছবিতে অভিনয় করতে যাচ্ছে দেব, যার মধ্যে দুইটি ছবি ‘চ্যাম্প’ ও ‘ককপিট’ চলতি বছর মুক্তি পেয়ে সুপারহিট ব্যবসা করে।

সম্প্রতি সুপারস্টার দেবকে নিত্যনতুন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। একাধারে রোমান্টিক ধারার ছবিতে অভিনয় না করে টালিউড দর্শককে নিতুন স্বাদ দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এ তারকা। যার মধ্য দিয়ে তাকে ‘চ্যাম্প’-এ রেসলার চরিত্রে, ‘ককপিট’ এ পাইলট চরিত্রে দেখা গেছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া বাংলা সিনেমার সর্বোচ্চ বাজেট ও বক্সঅফিস আয়ের ছবি  ‘চাঁদের পাহাড়’ এ দেখা গেছে এডভেঞ্চার রূপে। ’চাঁদের পাহাড়’ এর দ্বিতীয় কিস্তি ‘আমাজন অভিযান’ এ আবারো এডভেঞ্চার রূপে চলতি বছরের ক্রীসমাসে দেখা যাবে  এ সুপারস্টারকে। একই ধারা বজায় রেখে চলেছে তার নতুন ছবি ‘কবির’র ক্ষেত্রেও। নতুন এ ছবিতে ভিন্ন একটি চরিত্রে নিয়ে আবারো বড় পর্দায় হাজির হবে এ তারকা।

’কবীর’ ছবিটি প্রযোজনা করছে গুরুপদ অধিকারী ও দেব অধিকারী। ছবিটি নির্মিত হবে দেবের নিজস্ব প্রোডাক্টশন ‘দেব এন্টারটেইনম্যান্ট ভেনচার’ এর ব্যানারে। ছবিটি ২০১৮ সালের ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাবে।

দেবের আপকামিং মুভি!        আপ-কামিং টালিউড 

সিনেমা : কবীর

অভিনয় : দেব ও রুক্মিনী
পরিচালক : অনিকেত চট্টোপাধ্যায়
প্রযোজক : গুরুপদ অধিকারী ও দেব অধিকারী
বাজেট : ৫ কোটি
মুক্তির তারিখ : স্বাধীনতা দিবস - ২০১৮

আরো পড়ুন :
‘থাগস্ অব হিন্দুস্তান’ ছবির বাজেট, অভিনয় শিল্পী,মুক্তির তারিখ ও বক্সঅফিস রিপোর্ট! 

বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টারদেব ও সুপারস্টার সালমান খান! 

দুর্গা পূজা ২০১৭; মুক্তি পাওয়া ছবিগুলোর ইতিকথা(সমালোচক রিভিউ, দর্শক রিভিউ, স্ক্রিন দখল, বক্সঅফিস)! 

0 Comments: