![]() |
| দেব-অনিকেত! |
[টালিউড]
’কবীর’ পর আরো দুইটি নতুন ছবিতে অনিকেতের পরিচালনায় দেখা যেতে পারে দেবকে।
টালিউডের সুপারস্টার দেব এর নতুন ছবি ‘কবীর’ এর শুটিং সবে শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছে অনিকেত চট্টোপাধ্যায়। এরি মধ্যে খবর বেরিয়েছে যে অনিকেতের পরিচালনায় আরো দুইটি নতুন ছবিতে দেখা যেতে পারে দেবকে। কলকাতার প্রথম সারির এক প্রত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় স্বয়ং অনিকেত চট্টোপাধ্যায় বিষয়টি স্বীকার করে।
’কবীর’ নিয়ে স্বাক্ষাৎকার দেওয়ার সময় এর পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, ’কবীর’ পরবর্তী কাজ সম্পর্কে বলতে গিয়ে দেবের সাথে আরো দুইটি নতুন ছবি করার বিষয়টি প্রকাশ্যে প্রকাশ করে। যার মধ্যে একটি ছবির নাম ’বিনয় বাদল দীনেশ’ এবং অন্যটির নাম ঠিক না হলেও, সেটা কমেডি নির্ভর ছবি বলে উল্লেখ করে। যার মধ্যে কমেডি নির্ভর ছবিটি আগে নির্মিত হবে। ফলে ’কবীর’ পূর্ববর্তী অনিকেত-দেব খুব একটা মাখামাখি সম্পর্কে না থাকলেও, ‘কবীর’ নিয়ে তারা এতই কাছাকাছি এসেছে যে নতুন ছবি দুইটিরও পরিচালক-প্রযোজক জুটি হতে যাচ্ছে তারা।
রাজ চক্রর্বতীর ‘চ্যাম্প’, কমলেশ্বর মুখার্জীরর ‘ককপিট’, এর পর অনিকেত চট্টোপাধ্যায় ’কবীর’ ছবিতেও নায়িকা হিসেবে দেখা গিয়েছে রুক্মিনীকে। তবে ’কবীর’ পরবর্তী অনিকেতের নতুন ছবি দুটোর নায়িকা হিসেবে কে দেবের সাথে অভিনয় করবে. সেটা পরিচালক নিশ্চিত করে নি। যেহেতু নতুন ছবি দুটোও দেবের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে রুক্মিনীর অভিনয় করার সম্ভাবনা অনেক বেশি।
আরো পড়ুন :
জিতের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
সুপারস্টার জিতের নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’ এর অভিনয় শিল্পী, বাজেট, মুক্তির তারিখ ও বক্সঅফিসএর ভিতরের রিপোর্ট!
টালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!





0 Comments: