![]() |
| ভালবাসার বাড়ি! |
[টালিউড]
ঋতুপর্ণার ‘ভালবাসার বাড়ি’ মাধ্যমে টালিউডে অভিষেক হচ্ছে ছোট পর্দার ‘খোকাবাবু‘ প্রতীক সেনের।
টালিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ‘খোকাবাবু’র। স্টার জলসা চ্যানেলে ‘খোকাবাবু’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করা প্রতীক সেন, ছোটপর্দার খোকাবাবু হিসেবে অধিক পরিচিত। এবার এ অভিনেতা ঋতুপর্ণার সাথে অভিনয় করার মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছে।
ঋতুপর্ণার নতুন ছবি ‘ভালবাসার বাড়ি’তে ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে প্রতীককে। ছবিটি পরিচালনা করছে তরুণ মজুমদার। প্রচেত গুপ্ত ছবিটির কাহিনী লিখে এবং সংগীত পরিচালনা করে শান্তনু বসু।
’ভালবাসার বাড়ি’ একটি ভাল গল্প নির্ভর ছবি হিসেবে পরিচালক উল্লেখ করে। এর আগেও তরুন মজুমদার যতগুলো ছবি করেছে, সবগুলোই গল্প নির্ভর ছবি। ফলে ভাল গল্প দেখার জন্যই দর্শকরা তার ছবি দেখতে হলে আসে। ছবিটির মূখ্য ভূমিকাতেই দেখা যাবে ঋতুপর্ণাকে। ‘ভালবাসার বাড়ি’ ১৫ ডিসেম্বর বক্সঅফিসে মুক্তি পাবে।
জিতের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
সিনেমা : ভালবাসার বাড়ি
অভিনয় :ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রতীক সেন
পরিচালক : তরুন মজুমদার
প্রযোজক : এম.কে.মিডিয়া প্রাঃ লিঃ
শুভ মুক্তির : ১৫ ডিসেম্বর ২০১৭
আরো পড়ুন :
‘বাহুবলী’র দেবসেনা অনুষ্কা শেঠি আবারো দর্শক মাতাতে আসছে ‘ভাগমতী’ রূপে!
’বরবাদ’ এর বনি ও ঋত্বিকা জুটি আবারো ফিরছে নতুন ছবিতে!
টালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!





0 Comments: