![]() |
| নদীর বুকে চাঁদ! |
[ঢালিউড]
২০১৫ সালে শুরু হওয়া সাইমন-পরীমনির নতুন ছবি ‘নদীর বুকে চাঁদ’ ২০১৮ সালে মুক্তি পাবে!
২০১৫ সালেই শুটিং শুরু হয়েছিল সাইমন-পরীমনি জুটির তৃতীয় ছবি ‘নদীর বুকে চাঁদ’! কিন্তু ২০১৫ সালে শুটিং শুরু হলেও ২০১৭ সালেও ছবিটি বক্সঅফিসে মুক্তি পাচ্ছে না। যদিও ছবিটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। আগস্ট মাসে ছবিটির গানের শুটিংও সিলেটে শেষ হয়ে যায়। কিন্তু তখনো ডাবিং-এর কাজ শেষ হয় নি। তবে নভেম্বরে এসে ডাবিং-এর কাজ শেষ হচ্ছে। ফলে ‘নদীর বুকে চাঁদ’ বক্সঅফিসে মুক্তি দেওয়ার জন্য পুরোপুরি তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু সাইমন-পরীমনি ভক্তরা ছবিটি এ বছর আর দেখার সুযোগ পাচ্ছে না। কেননা ‘নদীর বুকে চাঁদ’ মুক্তি আচ্ছে আগামী বছর।
’নদীর বুকে চাঁদ’ পরিচালনা করেছে সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবিটির মুক্তি ব্যাপারে জানান। ফলে ‘নদীর বুকে চাঁদ’ বক্সঅফিসে আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে। উল্লেখ্য ’নদীর বুকে চাঁদ’ ছবিটিতে সাইমন-পরীমনির পাশাপাশি ওমর সানীও অভিনয় করেছে।
চলতি বছরের ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘নদীর বুকে চাঁদ’-এর নায়ক সাইমনের নতুন ছবি ‘খাস জমিন’। অন্যদিকে ছবিটির নায়িকা পরীমনির নতুন ছবি ’অন্তর জ্বালা’ ডিসম্বরের ১৫ তারিখে মুক্তি পাবে এবং ‘ইনোসেন্ট লাভ’ ডিসম্বরের ২২ তারিখে আরেফিন শুভ অভিনীত ‘ভাল থেকো’র সাথে মুক্তি পাবে।
আপ-কামিং ঢালিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!
সিনেমা : নদীর বুকে চাঁদ
অভিনয় : সাইমন, পরীমনি, ওমর সানী
পরিচালক : সাখাওয়াত হোসেন
শুভমুক্তি : ফেব্রুয়ারি ২০১৮
আরো পড়ুন :
শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’ছবির পর এবার রোশান-ববির ‘বেপরোয়া’ ছবির শুটিং শুরু হল হায়দরাবাদে!
ব্লকবাস্টার ’ঢাকা অ্যাটাক’ এর পর আরেফিন শুভর ‘ভাল থেকো’ ডিসম্বরে মুক্তি পাচ্ছে।
‘থাগস্ অব হিন্দুস্তান’ ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস রিপোর্ট!





0 Comments: