টালিউড সুপারস্টার দেব-এর ‘ককপিট’ এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

টালিউড সুপারস্টার দেব-এর ‘ককপিট’ এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

সুপারস্টার দেব-এর ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে!
ককপিট!

[ঢালিউড]


টালিউড সুপারস্টার দেব-এর ‘ককপিট’ কলকাতা মাতিয়ে এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে।


দুর্গা পূজা উপলক্ষে টালিউডে মুক্তি পেয়েছিল সুপারস্টার দেব-এর ‘ককপিট’। উদ্বোধনী দিনে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পারলেও সমালোচকরা ’ককপিট’ দেখে মুগ্ধ হয়েছিল। সেই সাথে উদ্বোধনী দিনে যেসব দর্শক ’ককপিট’ দেখেছিল, তারাও উচ্ছ্বাসিত মনোভাব প্রকাশ করেছিল। ফলে মুক্তির কয়েকদিন পরেই ছবিটি দেখতে মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের ভীর লেগেছিল। বিশেষ করে ‘ককপিট’ সুপারহিট হওয়ার পিছনে দর্শকদের রেফারেন্স সবচেয়ে বেশি কাজ করেছে। ফলে ‘ককপিট’ দুর্গা পূজায় মুক্তি পাওয়া বাকি ছবিগুলোর চেয়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছে।

টালিউডের পর এবার ‘ককপিট’ ঢালিউডে মুক্তি পেতে চলেছে। বাংলাদেশের দর্শকদের জন্য ’ককপিট’ আমদানিক করেছে জাজ মাল্টিমিডিয়া। সাফটা চুক্তির আওতায় ‘ককপিট’ আমদানি করা হয়। জাজের কর্ণধার আবদুল আজিজ সংবাদ মাধ্যমে জানায় ‘ককপিট’ নভেম্বরের মধ্যেই মুক্তি দিবে। ফলে ঢালিউড দর্শকরা কলকাতার সুপারস্টর দেবকে নতুন চরিত্রের পাশাপাশি বাংলাদেশের রোশানকেও পাইলট রূপে বড় পর্দায় দেখতে পাবে।

ইতোমধ্যে দুর্গাপূজায় মুক্তি পাওয়া কলকাতার দুইটি ছবি আমদানি করা হয়েছে। প্রথমে ‘বলো দুগ্গা মাঈকী…’ আমদানি করে তিতাস কথাচিত্র। পরে জাজ মাল্টিমিডিয়া আমদানি করে ‘ইয়েতি অভিযান’। দুইটি ছবিই টালিউডের সুপারহিট ব্যবসা করে। সেই সাথে ঢালিউডে দুইটি ছবিই নভেম্বরে মুক্তির দেওয়ার পরিকল্পনা করেছে ছবির আমদানিকারক। এবার যোগ হল ‘ককপিট’, যা ‘ইয়েতি অভিযান’ মুক্তির পরের সপ্তাহেরই মুক্তি দিবে বলে আমদানিকারক মত প্রকাশ করে। প্রায় শতাধিক হলে মুক্তি দেওয়া হবে ছবিগুলো।

’ককপিট’ আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ‘ধ্যাততেরিকি’। কলকাতায় ‘ধ্যাততেরিকি’ আমদানি করেছে বিজয় এন্টারপ্রাইজ।

ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ! 

সিনেমা  : ককপিট

অভিনয় : দেব, কোয়েল মল্লিক, রুক্মিনী
পরিচালক : কমলেশ্বর মুখার্জী
ব্যানার : দেব এন্টারটেইনম্যান্ট ভেনচার
বাংলাদেশে আমনাদিকারক : জাজ মাল্টিমিডিয়া
বাংলাদেশে শুভমুক্তির : নভেম্বর ২০১৭

পড়ুন :
পূজায় মুক্তি পাওয়া সুপারহিট ‘ইয়েতি অভিযান’ এবার বাংলাদেশে অভিযান চালানো জন্য প্রস্তুতহচ্ছে!

টালিউড বক্সঅফিসে মুখোমুখি দেব ও সালমান খান!

ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি! 

0 Comments: