ঢালিউড তারকা আরেফিন শুভ’র আপকামিং মুভি; নতুন ছবির খবর!

ঢালিউড তারকা আরেফিন শুভ’র আপকামিং মুভি; নতুন ছবির খবর!

ঢালিউড তারকা আরেফিন শুভ’র আপকামিং মুভি; নতুন ছবির খবর!
আরিফিন শুভ!

[রঙধারা আপকামিং]


ঢালিউড তারকা আরেফিন শুভ’র আপকামিং মুভি; আরেফিন শুভ’র নতুন ছবির খবর!


ঢালিউড তারকা আরেফিন শুভ ’জাগো : ডেয়ার টু ড্রীম’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করে। ছবিটিতে ফেরদৌস-বিন্দুর সাথে আরেফিন শুভ’র অভিনয় দর্শকদের মনে বেশ সারা দিয়েছে। ২০১০ সালে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকরা বেশ পছন্দ করে। এর পর ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী’, ’অগ্নি’ ছবিগুলো ব্যবসায়িক ভাবে সফল হলেও, ছবিগুলো আরেফিন শুভ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নি। একক নায়ক হিসেবে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ছুঁয়ে দিলে মন’ ছবির মধ্যদিয়ে প্রথম সারির নায়কের দলে ভীরে যায় এ তারকা। জাকিয়া বারি মম-এর সাথে ‘ছুঁয়ে দিলে মন’ ২০১৫ সালে সুপারহিট ব্যবসা করার পাশাপাশি আরেফিন শুভকে শক্ত অবস্থানে নিয়ে আসে। এরপর ২০১৭ সালে ’ঢাকা অ্যাটাক’ মুক্তি পেলে সমালোচক-বক্সঅফিস দুটোর রাজত্বই দখল করে ছবিটি। ফলে আরেফিন শুভ ঢালিউডে নতুন সুপারস্টার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

২০১০ সাল থেকে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করা আরেফিন শুভ প্রায় ১৭টির মত ছবিতে অভিনয় করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘অগ্নি’, ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘মুসাফির’, ‘নিয়তি’, ‘ঢাকা অ্যাটাক’। একক নায়ক হিসেবে তার সবচেয়ে ব্যবসা সফল ছবি হল ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘ঢাকা অ্যাটাক’। তার মধ্যে ’ঢাকা অ্যাটাক’ ২০১৭ সালে সর্বোচ্চ আয়ের লিস্টে ‍দ্বিতীয় স্থান দখল করেছে।

আরেফিন শুভ’র সর্ববেশ মুক্তি পাওয়া ছবি ‘ঢাকা অ্যাটাক’ ২০১৭ সালের অক্টোবরে মুক্তি পাই। বক্সঅফিসে ‘ঢাকা অ্যাটাক’ ব্লকবাস্টার ব্যবসা করে।

বর্তমানে আরেফিন শুভ’র হাতে ৪টির অধিক নতুন ছবি আছে। যার মধ্যে ‘ভাল থেকো’ চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।

আপ-কামিং ঢালিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে

টালিউড তারকা আরেফিন শুভ’র নতুন ছবির খবর :


ভাল থেকো

জাকির হোসেন রাজু পরিচালিত আরেফিন শুভের নতুন ছবি ‘ভাল থেকো’ ২২ ডিসেম্বর ২০১৭ সালে মুক্তি পাচ্ছে। ছবিটিতে আরেফিন শুভের বিপরীতে অভিনয় করেছে তানহা তাসনিয়া। দি অভি কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে জাহিদ হাসান অভি।

সিনেমা           : ভাল থেকো
অভিনয়          : আরেফিন শুভ, তানহা তাসনিয়া
পরিচালক       : জাকির হোসেন রাজু
প্রযোজক       : জাহিদ হাসান অভি
ধরণ                : রোমান্টিক কমেডি
বাজেট           : ২.০ কোটি (আনুমানিক)
মুক্তির তারিখ : ২২ ডিসেম্বর ২০১৭

পড়ুন : ব্লকবাস্টার ’ঢাকা অ্যাটাক’ এর পর আরেফিন শুভর ‘ভাল থেকো’ ডিসম্বরে মুক্তি পাচ্ছে। 

মৃত্যুপুরী – কিল জোন

’মৃত্যুপুরী-কিল জোন’ আরেফিন শুভর আরেকটি ব্যয়বহুল ছবি। ছবিটির প্রি-প্রোডাক্টশনের কাজ ২০১৩ সালে শুরু হয়। ২০১৬ সালে ছবিটির সম্পূর্ণ শুটিং শেষ হয়। ২০১৭ সালে ছবিটির মুক্তির ঘোষণা থাকলেও এখনো মুক্তির কোন তারিখ প্রকাশ করা হয় নি। ক্রাইম-থ্রিলার ভিত্তিক ছবিটিতে আরেফিন শুভের সাথে অভিনয় করেছে প্রসূন আজাদ। ছবিটি পরিচালনা করেছে জায়েদ রিজওয়ান।

সিনেমা           : মৃত্যুপুরী – কিল জোন
অভিনয়          : আরেফিন শুভ, প্রসূন আজাদ
পরিচালক       : জায়েদ রিজওয়ান
প্রযোজক       : বাড্ডি সফি, অরিজিৎ বড়ুয়া শাওন
ধরণ                : ক্রাইম-থ্রিলার
বাজেট            : ৪.০ কোটি (আনুমানিক)
মুক্তির তারিখ : ২০১৭-২০১৮

পড়ুন: জানুন ঢালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিকপান। 

একটি সিনেমার গল্প

আরেফিন শুভ – ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘একটি সিনেমার গল্প’ পরিচালনা করছে চিত্রনায়ক আলমগীর। আইকন এন্টারটেইনম্যান্টের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনার দায়িত্বেও থাকছে আলমগীর। ছবিটি ২০১৮ সালের শুরুতে বক্সঅফিসে মুক্তি পাবে।

সিনেমা           : একটি সিনেমার গল্প
অভিনয়          : আরেফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত
পরিচালক       : আলমগীর
প্রযোজক       : আলমগীর
ধরণ                : রোমান্টিক-সাইকোলজিক
বাজেট           : ২.০ কোটি (আনুমানিক)
মুক্তির তারিখ : ২০১৮

আরো পড়ুন :
২০১৭ সালে ঢালিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!

বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!

ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!

0 Comments: