![]() |
| পদ্মাবতী! |
[বলিউড]
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রণবীর সিং, শাহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোণ অভিনীত বলিউডের সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ’পদ্মাবতী’ ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না!
চলতি বছর বলিউডে সবচেয়ে আলোচিত ছবি ‘পদ্মাবতী’। রানবীর সিং, দীপিকা পাড়ুকোণ ও শাহিদ কাপুর অভিনীত ছবিটির শুটিং শুরু হওয়ার পর থেকেই নানা কারণে আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে ভারতের রাজ্যস্থানের অত্যান্ত সম্মানীয় রাণী পদ্মাবতীকে নিয়ে নির্মিত সঞ্জয় লীলা বানসালীর ’পদ্মাবতী’ ঘিরে ভারতের অনেক সংগঠন প্রতিবাদ করে আসছে। ছবিটির শুটিং হওয়ার সময় শুটিং সেটে বেশ কয়েকবার আগুন দেওয়া হয়েছে। সর্বশেষ ছবিটির মক্তির দিন ১ ডিসেম্বর ’বন্ধ’-এর ডাক দেয় ‘পদ্মাবতী’ বিরোধী সংগঠন গুলো। ফলে ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে না।
’পদ্মাবতী’ ট্রেইলার মুক্তি পাওয়ার পর বেশ কিছু রেকর্ড করে। ইতোমধ্যে ’পদ্মাবতী’ ট্রেইলার দেখে ‘বাহুবলী’ পরিচালক এসএস রাজমৌলি প্রশংসা করে। সেই সাথে ছবিটির দুইটি গানও মুক্তি পাই। যার মধ্যে প্রথম গানটিও ’পদ্মাবতী’ বিরোধীদের ক্ষোভের মুখে পরে। ‘গুমর’ নামের প্রথম গানটিতে দীপিকার কোমড় দোলানাটা মোটেও পছন্দ হয়নি তাদের। কেননা না তাদের রাণী পদ্মাবতী কখনো বাইরের পুরুষদের সামনে কোমড় দেখিয়ে নাচ করতেন না বলে তাদের ভাষ্য। তাছাড়া পদ্মাবতী বিরোধীরা ছবিটির পরিচালক ও অভিনেত্রীর মাথার মূল্য নির্ধারণ করেও হুশিয়ারি প্রদান করে। এতসব বিতর্কের মধ্যে ‘পদ্মাবতী’ এখনো সেন্সর থেকে ছাড়পত্রও জোহার করতে পারে নি। ফলে ছবিটির প্রযোজক সংস্থা ‘পদ্মাবতী’ মুক্তির তারিখ ১ ডিসেম্বর বাতিল করে বিজ্ঞপ্তি দেয়।
’পদ্মাবতী’ বলিউডের সবচেয়ে বেশি ব্যয়ে নির্মিত ছবি। ধারণা করা হচ্ছে, ছবিটির পিছনে ইতোমধ্যে প্রায় ২০০ কোটি রুপি খরচ হয়েছে। অথচ ছবিটির মুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এখন প্রযোজকরা বেশ ক্ষতির শংকা করছে। ধারণা করা হচ্ছে শীঘ্রই ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে।
বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান!
সিনেমা: পদ্মাবতী
অভিনয় : রণবীর সিং, দীপিকা পাড়ুকোণ ও শাহিদ কাপুর
পরিচালক : সঞ্জয় লীলা বানসালি
বাজেট : ২০০ কোটি
শুভমুক্তি : ২০১৭-২০১৮
আরো পড়ুন :
শাহরুখ, সালমান, রণবীর, সুশান্ত-এ চার জনের নজর এখন ২০১৮ সালে ক্রীসমাস উৎসব!
হৃত্বিকের নতুন থ্রিলারধর্মী এ্যাকশান ছবিতে নায়িকা হচ্ছেন বানি কাপুর, সাথে থাকছে টাইগার শ্রফ!
২০১৭ সালে বলিউডে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সেরা ১০; ’রাইস’কে টপকে শীর্ষে ’গোলমাল এগেইন’!





0 Comments: