![]() |
| জলি এলএলবি ৩! |
[বলিউড]
অক্ষয় কুমার ও আর্শাদ ওয়ার্সিকে নিয়ে শীঘ্রই নির্মিত হতে যাচ্ছে ‘জলি এলএলবি ৩’!
২০১৭ সালের বলিউডের প্রথম সুপারহিট ছবি ‘জলি এলএলবি ২’। ‘জলি এলএলবি’ ছবির দ্বিতীয় কিস্তি হিসেবে সুপারহিট ট্যাগ লাভ করলেও প্রথম ছবির মত দ্বিতীয় ছবিতেও একই তারকা অভিনয় করে নি। প্রথম ছবিতে জলি চরিত্রে অভিনয় করেছে আর্শাদ ওয়ার্সি। কিন্তু এর দ্বিতীয় কিস্তি ‘জলি এলএলবি ২’ ছবিতে জলি চরিত্রে অভিনয় করেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। কিন্তু এবার নির্মিত হতে যাওয়ার ’জলি এলএলবি’ সিরিজের তৃতীয় কিস্তিতে দেখা যেতে পারে পূর্বের দুই জলিকেই। অর্থাৎ ‘জলি এলএলবি ৩’ ছবিতে অক্ষয় কুমার ও আর্শাদ ওয়ার্সি-দুজনেই অভিনয় করতে পারে।
কোর্ট রুম কমেডি হিসেবে ইতোমধ্যে ‘জলি এলএলবি’ সিরিজ আলাদা এক শ্রেণীর দর্শক সৃষ্টি করেছে। ফলে সে সব দর্শকদের কথা মাথায় রেখেই ‘জলি’ সিরিজের প্রযোজনা সংস্থা এর তৃতীয় কিস্তি নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এবং সেই সাথে অক্ষয় কুমার ও আর্শাদ ওয়ার্সিকে একসাথে কোর্ট রুমের বিতর্কে দেখা যাওয়ার পরিকল্পনা এঁকেছে ছবিটির পরিচালক। এখন দর্শকদের অপেক্ষার পালা দুই জলির বিতর্ক উপভোগ করার।
ইতোমধ্যে অক্ষয় কুমার ব্যস্ত ‘প্যাডম্যান’ ও ‘রোবট ২.০’ নিয়ে। সেই সাথে ‘গোলমাল এগেইন’ এর সাফল্য শেষ করে আর্শাদ ওয়ার্সিও ব্যস্ত হয়ে পরছে ‘টোটাল ধামাল’ নিয়ে। ফলে কবে নাগাদ ‘জলি এলএলবি ৩’ এর শুটিং শুরু হবে সে বিষয়ে কোন খবর পাওয়া যায় নি।
পড়ুন :
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
বক্সঅফিসে মুখোমুখি সালমান-ঐশ্বরিয়া; ’রেস ৩’-এর সাথে ‘ফ্যানি খান’মুক্তি পাচ্ছে ২০১৮ সালের ঈদে!
বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!





0 Comments: