![]() |
| বলো দুগ্গা মাঈকী...! |
[ঢালিউড]
টালিউডের তারকা অঙ্কুশ ও নুসরাত জাহানের ছবি ’বলো দুগ্গা মাঈকী…’ ঢালিউডে ১৭ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।
১৭ই নভেম্বর ঢালিউড বক্সঅফিসে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার ছবি ‘বলো দুগ্গা মাঈকী…’। সাফটা চুক্তির আওতায় দুর্গা পূজা ২০১৭ উপলক্ষে টালিউডে মুক্তি পাওয়া ‘বলো দুগ্গা মাঈকী…’ বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য আমদানি করছে ‘তিতাস কথাচিত্র’। ছবিটির পরিবেশকের দায়িত্ব পালন করছে বাংলাদেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
’বলো দুগ্গা মাঈকী…’ টালিউডে মোটামুটি ভালই ব্যবসা করেছে। দুর্গা পূজার দেব-প্রজেনজিতের ছবির সাথে বক্সঅফিস সংঘর্ষে লিপ্ত হয় অঙ্কুশের ‘বলো দুগ্গা মাঈকী…’। কিন্তু দেব-এর ‘ককপিট’ এবং প্রসেনজিতের ‘ইয়েতি অভিযান’ এর চেয়ে অনেক বেশি স্ক্রিন জুড়ে মুক্তি পাই ‘বলো দুগ্গা মাঈকী…’। রোমান্টিক ধাঁচের এ ছবিটিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছে নুসরাত জাহান।
ঢালিউডে সর্বশেষ টালিউডের ছবি হিসেবে ব্লকবাস্টার ‘পোস্তা’ ২২ সেপ্টেম্বর মুক্তি পাই। ’পোস্ত’ মুক্তির প্রায় দুই মাস পর ‘বলো দুগ্গা মাঈকী…’ মুক্তি পাবে।
টালিউডের ছবি ‘বলো দুগ্গা মাঈকী…’ আমদানির পরিবর্তে ঢালিউড থেকে রপ্তানি হয়েছে ’মাস্তানি’। অর্থাৎ অঙ্কুশ ও নুসরাত জাহানের অভিনীত ’বলো দুগ্গা মাঈকী…’ বাংলাদেশে মুক্তি পাওয়ার বিনিময়ে, কলকাতায় মুক্তি পাবে মারুফ ও মৌসুমি হামিদ অভিনীতি ‘মাস্তানি’। যেখানে বাংলাদেশের আমদানিকারক ’তিতাস কথাচিত্র’ বিপরীতে কলকাতার আমদানিকারক ‘অজয় এন্টারপ্রাইজ’ ‘মাস্তানি’ ছবিটি আমদানি করে। তবে ‘বলো দুগ্গা মাঈকী…’ ১৭ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেলেও, কলকাতায় ‘মাস্তানি’ কখন মুক্তি পাবে-এ বিষয়ে কোন খবর পাওয়া যায় নি।
টালিউড বক্সঅফিসে মুখোমুখি দেব ও সালমান খান!
সিনেমা : বলো দুগ্গা মাঈকী…
অভিনয় : অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান
পরিচালক : রাজ চক্রবর্তী
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
বাজেট : ৪ কোটি
বাংলাদেশে আমনাদিকারক : তিতাস কথাচিত্র
বাংলাদেশে শুভমুক্তির : ১৭ নভেম্বর ২০১৭
আরো পড়ুন:
টালিউড সুপারস্টার দেব-এর ‘ককপিট’ এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে।
দুর্গা পূজা ২০১৭; মুক্তি পাওয়া ছবিগুলোর ইতিকথা (সমালোচক রিভিউ, দর্শক রিভিউ, স্ক্রিন দখল, বক্সঅফিস)!
আদৃত-পূজা’র ‘নূরজাহান‘ ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ এবং বক্সঅফিস হিট ও ফ্লপবিশ্লেষণ!





0 Comments: