অধরা খানকে নায়িকা বানালেন ঢালিউডের ‘নায়ক’ বাপ্পী চৌধুরী!

অধরা খানকে নায়িকা বানালেন ঢালিউডের ‘নায়ক’ বাপ্পী চৌধুরী!

বাপ্পীর নতুন ছবির ‘নায়ক’ এর নায়িকা হিসেবে অভিনয় করবে অধরা খান।
বাপ্পী চৌধুরী ‘নায়ক’!

[ঢালিউড]

বাপ্পীর নতুন ছবির ‘নায়ক’ এর নায়িকা হিসেবে অভিনয় করবে অধরা খান।


ঢালিউডের তারকা বাপ্পী চৌধুরীর নতুন ছবি ‘নায়ক’। ছবিটি যৌথভাবে পরিচালনা করবে ইস্পাহানী আরিফ জাহান। ইতোমধ্যে ছবিটির নায়িকাও ঠিক করা হয়েছে। ছবিটির নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছে অধরা খান। সম্প্রতি ’নায়ক’ ছবির জন্য নবাগত অধরা খানকে চুক্তিবদ্ধ করা হয়। সেই সাথে ছবিটির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মৌসুমীকে।

’নায়ক’ ছবিটি একটি রোমান্টিক ছবি। সেই সাথে ছবিটিতে পারিবারিক বিষয়গুলো তুলে ধরা হবে। যৌথভাবে পরিচালনার পাশাপাশি ছবিটির প্রযোজনাও করছে ইস্পাহানী আরিফ জাহান। ছবিটির শুটিং শুরু হবে ২০১৮ সালের জানুয়ারি থেকে। ইতোমধ্যে ইস্পাহানী আরিফ জাহান জুটির বেশ কিছু ছবি বক্সঅফিসে সুপারহিট ব্যবসা করে। যার মধ্যে উল্লেখযোগ্য হল-’বিদ্রোহী বধূ’, ‘সুখের স্বর্গ’, ‘তুমি সুন্দর’, ‘গোলাম’ ইত্যাদি।

’নায়ক’ ছবিতে অধরা খান নবাগত হলেও ইতোমধ্যে তার দুইটি ছবির শুটিং সম্পূর্ণ হয়ে গেছে। ‘পাগলের মত ভালোবাসি’ ও ’মাতাল’ শিরোনামের ছবি দুইটি আগামী বছর মুক্তির লিস্টে আছে। অন্যদিকে বাপ্পীর মুক্তির অপেক্ষায় আছে ‘দাগ’, ‘আসমানী’, ‘পলকে পলকে তোমাকে চাই’ ইত্যাদি।

আপ-কামিং ঢালিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!

সিনেমা  : নায়ক

অভিনয় : বাপ্পী চৌধুরী ও অধরা খান
পরিচালক : ইস্পাহানী আরিফ জাহান
প্রযোজক : ইস্পাহানী আরিফ জাহান
শুভমুক্তি: ২০১৮

আরো পড়ুন :
ঢালিউড অভিনেতারা (বাপ্পী সহ) ছবি প্রতি কত পারিশ্রমিক পান।

বাপ্পী-মীমের নতুন ছবি‘দাগ’ ২০১৮ সালের ভালবাসা দিবসে মুক্তি পাবে।


শাকিব খানের ’প্রিয়তমা’ নিয়ে চলছে আলোচনা, শীর্ষে বুবলী!

0 Comments: