প্রথমবারের মত দিওয়ালী উৎসব এবং অজয় দেবগন ’গোলমাল এগেইন’ দিয়ে ২০০ কোটি ক্লাবের সদস্য হল!

প্রথমবারের মত দিওয়ালী উৎসব এবং অজয় দেবগন ’গোলমাল এগেইন’ দিয়ে ২০০ কোটি ক্লাবের সদস্য হল!

২০০ কোটি ক্লাব! প্রথমবারের মত দিওয়ালী উৎসব এবং অজয় দেবগন ’গোলমাল এগেইন’ দিয়ে ২০০ কোটি ক্লাবের সদস্য হল!
গোলমাল এগেইন!

[বলিউড]


২০০ কোটি ক্লাব! প্রথমবারের মত দিওয়ালী উৎসব এবং অজয় দেবগন ’গোলমাল এগেইন’ দিয়ে ২০০ কোটি ক্লাবের সদস্য হল!


দিওয়ালী ২০১৭ উপলক্ষে অজয় দেবগনের ‘গোলমাল এগেইন‘ বড় পর্দায় মুক্তি পাই। মুক্তির প্রথম দিন থেকেই বক্সঅফিসে দাপিয়ে ব্যবসা করছে ছবিটি। উদ্বোধনী দিনেই ৩০ কোটির অধিক আয় নিয়ে ২০১৭ সালের হিন্দি ছবি হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড করে। মাত্র ৪দিনের মাথায় বক্সঅফিস থেকে শতকোটি আয় করা ছবিটি টানা ছয় দিন ডাবল ডিজিটের ব্যবসা করেছে। বক্সঅফিসে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ দিওয়ালী উপলক্ষে যদি মুক্তি না পেত, তবে হয়তো ‘গোলমাল এগেইন’ এর আয় আরো বেশি হত।

গোলমাল এগেইন’ মুক্তির ২৪ দিনের মাথায় ২০০ কোটি ক্লাবের সদস্য হয়ে গিয়েছে। বলিউডে খান ব্যতীত*­অজয়ই প্রথম* তারকা, যার ছবি ২০০ কোটির অধিক ব্যবসা করেছে। মুক্তির মাত্র সাত দিনের মাথায় অজয়ের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়ের ছবি ‘সিংগাম রিটার্নস্’ এর রেকর্ড ভেঙ্গে ‘গোলমাল এগেইন’ জায়গা করে নেয়। সেই সাথে অজয় দেবগনের সাথে পরিচালক রোহিত শেঠি একত্রে করা ছবির মধ্যেও সর্বোচ্চ আয়ের রেকর্ড করে ‘গোলমাল এগেইন’। যদিও রোহিত শেঠি পরিচালিত সর্বোচ্চ আয়ের ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’ এর ২০৭ কোটি আয় এখনো অক্ষত আছে। ২০১৩ সালে ঈদে মুক্তি পাওয়া ‘চেন্নাই এক্সপ্রেস’ রোহিত-শাহরুখ জুটির প্রথম ছবি হিসেবে বক্সঅফিসে অনেক রেকর্ড করেছিল।

গোলমাল এগেইন’ দিওয়ালীতে মুক্তি পাওয়া প্রথম ২০০ কোটি আয়ের ছবি। এর আগে হৃত্বিক রোশানের ‘কৃষ ৩’ ও সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ প্রযোজকদের খাতায় ২০০ কোটির অধিক আয়ের ছবি হলেও বাস্তবে ছবিগুলো ২০০ কোটির ঘর অতিক্রম করতে পারে নি। উল্লেখ্য এক সময় দিওয়ালী উৎসব বলিউডের সর্বোচ্চ ব্যবসা বান্ধব উৎসব হলেও বর্তমানে তৃতীয় সর্বোচ্চ ব্যবসা বান্ধব উৎসব, যেখানে প্রথম ও দ্বিতীয় ব্যবসা বান্ধব উৎসব হিসেবে যথাক্রমে ক্রীসমাস ও ঈদ ৩০০ কোটি ঘর অতিক্রম করেছে।

২০০৯ সালে আমির খানের ‘থ্রি ইডিয়টস্’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ২০০ কোটি ক্লাবের সূচনা হয়। ’গোলমাল এগেইন’ নয় নম্বর সদস্য হিসেবে এ ক্লাবের অংশ হল। সর্বোচ্চ ৪টি ছবির মধ্যে দিয়ে এ ক্লাবের রাজত্ব করছে আমির খান। দ্বিতীয় স্থানে সালমান খান, যার তিনটি ছবি এ ক্লাবের অংশ হয়েছে। একটি করে ছবি আছে শাহরুখ খান ও অজয় দেবগনের।

বলিউড সুপারস্টার অজয় দেবগনের আপকামিং মুভি; নতুন ছবির খবর! 

বলিউডের ২০০ কোটি ক্লাব :

১. থ্রি ইডিয়টস্ (২০২ কোটি)
২. চেন্নাই এক্সপ্রেস (২০৭ কোটি)
৩. ধুম ৩ (২৭৬ কোটি)
৪. কিক (২১১ কোটি)
৫. পিকে (৩৪০ কোটি)
৬. বাজরঙ্গী ভাইজান (৩২১ কোটি)
৭. সুলতান (৩০১ কোটি)
৮. দঙ্গল (৩৮৬ কোটি)
৯. গোলমাল এগেইন (২০০ কোটি*)

*তেলেগু তারকা বিধায় প্রবাসকে বাদ দেওয়া হয়েছে।
*হৃত্বিক রোশানের ‘কৃষ ৩’ বক্সঅফিস সংগ্রহ ট্রেড সোর্সেরটা গ্রহণ করা হয়েছে।
*গোলমাল এগেইন’ বক্সঅফিসে এখেনো ব্যবসা করছে।

আরো পড়ুন :
’গোলমাল এগেইন’-এর দিন অনুযায়ী বক্সঅফিস রিপোর্ট!

২০১৭ সালে বলিউডে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সেরা ১০; ’রাইস’কে টপকে শীর্ষে ’গোলমাল এগেইন’!

বলিউড স্টার র‌্যাংক ২০১৭: অজয় বলিউডকে যত বেশি ব্যবসা এনে দিয়েছে! 

২০১৭ সালে বলিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!


বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০ টি ছবি!

0 Comments: