![]() |
| মাস্ক! |
[টালিউড]
শাকিব খান, নুসরাত জাহান ও সায়ন্তিকা অভিনীত টালিউডের নতুন ছবির নাম ‘মাস্ক’।
ঢালিউডের তথা বাংলা সিনেমার সবচেয়ে দামী তারকা শাকিব খান এবার পুরোপুরি টালিউডের ছবিতে অভিনয় করছে। কলকাতার জনপ্রিয় পরিচালক রাজীব বিশ্বাসের অধীনে পরিচালিত রোমান্টিক-কমেডি ধাঁচের ছবিটির শুটিংও প্রায় ৫০% সম্পন্ন হয়ে গিয়েছে। ছবিটিতে শাকিব খানের সাথে অভিনয় করছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও সায়ন্তিকা। নাম ঠিক না হওয়া ছবিটির অবশেষে একটি নাম ঠিক করা হল। ‘মাস্ক’ নামের মধ্য দিয়ে ছবিটির বাকি শুটিং শেষ হওয়ার পথে।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পত্রিকার বরাত দিয়ে জানা যায়, ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এন্টারটেইনম্যান্ট এর চিফ অব প্রোডাকশনস্ রবি শর্মা বলেন, ‘আপাতত ছবির নাম দেওয়া হয়েছে ‘মাস্ক’। তবে এটিই চূড়ান্ত বলছি না; ছবির শুটিং শেষ হওয়ার পর নাম পরিবর্তন হলেও হতে পারে।’।
এরিমধ্যে ’মাস্ক’ ছবির গানের শুটিং চলছে থাইল্যান্ডে। শাকিব-নুসরাত জাহানের একটি গানের দৃশ্যও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ৫ নভেম্বর হতে শুরু হওয়া ছবিটির শুটিং চলবে বেশ কিছুদিন পর্য্ন্ত। এর আগে ছবিটির শুটিং শুরু হয়েছিল ১৬ই মার্চ হতে। যদিও বিষয়টি এতদিন প্রকাশ্যে আসে নি। কিন্তু এবার এসভিএফ এন্টারটেইনম্যান্ট বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসছে। উল্লেখ্য থাইল্যান্ডে ‘মাস্ক’ এর শুটিং শেষ হলে, সেখানে ‘আমি নেতা হব’ ছবির দু্টি গানের দৃশ্যের শুটিং শুরু করবে শাকিব খান।
টালিউডের জিৎ-দেবের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আর্বিভাব হতে যাচ্ছে শাকিব খানের। ২০১৮ সালে ‘ইন্সপেক্টর নটি কে’, ‘কবীর’ এর সাথে টক্কর দিতেই এসভিএফ এন্টারটেইনম্যান্ট এবার তৈরি রাখছে ‘মাস্ক’! বক্সঅফিসে কে জয়ী হয়, সেটাই এখন দেখার বিষয়।
আপিকামিং মুভি : জিৎ দেব শাকিব খান
সিনেমা : মাস্ক
অভিনয় : শাকিব খান, নুসরাত জাহান, সায়ন্তিকা
পরিচালক : রাজীব বিশ্বাস
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
বাজেট : ৩.৫ কোটি (আনুমানিক)
শুভমুক্তি : ২০১৮
আরো পড়ুন :
টালিউড সুপারস্টার দেব-এর‘ককপিট’ এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে।
টালিউডের ছবিতে শাকিব খান; নায়িকা হিসেবে থাকছে নুসরাত জাহান ও সায়ন্তিকা।
সুপারস্টার জিতের ‘ইন্সপেক্টর নটি কে’ ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে।





0 Comments: