বরুনের ’অক্টোবর’ মুক্তি পাচ্ছে এপ্রিলে; সেই সাথে বক্সঅফিস সংঘর্ষে বিশাল ‘রোবট ২.০’ এর সাথে ছোট্ট ‘অক্টোবর’!

বরুনের ’অক্টোবর’ মুক্তি পাচ্ছে এপ্রিলে; সেই সাথে বক্সঅফিস সংঘর্ষে বিশাল ‘রোবট ২.০’ এর সাথে ছোট্ট ‘অক্টোবর’!

বরুনের ’অক্টোবর’ মুক্তি পাচ্ছে এপ্রিলে; সেই সাথে বক্সঅফিস সংঘর্ষে বিশাল ‘রোবট ২.০’ এর সাথে ছোট্ট ‘অক্টোবর’!
বরুণ ধাওয়ানের ‘অক্টোবর’!

[বলিউড]


বরুন ধাওয়ানের নতুন ছবি ’অক্টোবর’ মুক্তি পাচ্ছে ‘রোবট ২.০’ এর সাথে এপ্রিলে!


বরুণ ধাওয়ান বলিউডের বর্তমানে জনপ্রিয় একজন তারকা। তার বলিউড ফিল্ম ক্যারিয়ারে মুক্তি পাওয়া সব ছবিই বক্সঅফিসে সুপারহিট ব্যবসা করে। সেই সাথে আরো উল্লেখ করা বিষয় হলো, চলতি বছর তার সর্বশেষ মুক্তি পাওয়া দুইটি ছবিই বক্সঅফিসে শতকোটি আয় করে। কখনো ব্যর্থ না হওয়ার এ তারকার নতুন ছবি ‘অক্টোবর‘।

’অক্টোবর’ ছবিটির মুক্তি তারিখ প্রথমে নির্ধারণ করা হয় ১ জনু ২০১৮। কিন্তু ছবিটির মুক্তি তারিখ দুই মাস এগিয়ে আনা হয়। ছবিটি এখন বলিউড বক্সঅফিসে মুক্তি পাবে ১৩ এপ্রিল ২০১৮ তারিখে। উল্লেখ্য ১৩ এপ্রিল ২০১৮ তারিখ সম্প্রতি বেশ আলোচিত হয়েছে। প্রথমে এ তারিখে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কয়েকদিন আগে অক্ষয় কুমার ‘প্যাডম্যান’ এর মুক্তির তারিখ এগিয়ে এনে জানুয়ারিতে নিয়ে আসে। ফলে এখন ১৩ এপ্রিল ২০১৮ তারিখটি বরুণ ধাওয়ানের ‘অক্টোবর’ সিলেক্ট করে।

ভারতের বহুল আলোচিত ও সর্বাধিক ব্যয়ে নির্মিত ‘রোবট ২.০’ এর মুক্তি তারিখ ২৫ জানুয়ারি ২০১৮ থেকে পিছিয়ে ১৩ এপ্রিল ২০১৮ করা হয়েছিল মর্মে খবর রটেছিল। যদিও ছবি কর্তৃপক্ষ ছবিটির নতুন মুক্তির তারিখ এখনো নিশ্চিত করে নি। তথাপি যদি ‘রোবট ২.০’ ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মুক্তি পাই, তবে বরুণ ধাওয়ানের ‘অক্টোবর’ বক্সঅফিসে কোণঠাসা হয়ে পরবে। ফলে এখন দেখার বিষয় ‘অক্টোবর’ ও ‘রোবট ২.০’ একই দিনে মুক্তি পাচ্ছে কিনা।

আপ-কামিং বলিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে! 

সিনেমা : অক্টোবর

অভিনয় : বরুণ ধাওয়ান ও বানিতা সান্ধু
পরিচালক : সুজিত সরকার
প্রযোজক: রোনি লাহিড়ী
শুভমুক্তি: ১৩ এপ্রিল ২০১৮

আরো পড়ুন :
বরুণ ধাওয়ানের আপকামিং মুভি; নতুন ছবির খবর! 

বরুন ধাওয়ানের ‘জড়ুয়া ২’ ছবির বাজেট,ট্রেইলর, মুক্তি তারিখ ও বক্সঅফিস এর ভিতরের রিপোর্ট! 


‘থাগস্ অব হিন্দুস্তান’ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস রিপোর্ট! 

0 Comments: