![]() |
| রণবীর সিং! |
[বলিউড]
কপিল দেব-এর জীবনী নিয়ে নির্মিত হওয়া রণবীর সিং-এর ‘৮৩’ ২০১৯ সালের এপ্রিলে মুক্তি পাবে!
২০১৬ সালে বলিউড বক্সঅফিসে মুক্তি পাওয়া ভারতীয় ক্রিকেটের সফল অধিনায়ক এম.এস. ধোনির জীবনীভিত্তিক ছবি ‘এম.এস.ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’ শতকোটি রুপি আয় করে সুপারহিট ছবি হয়েছিল। সেই সাথে ধোনির চরিত্রে সুশান্ত সিং অভিনয় করে ক্যারিয়ারে সর্বোচ্চ সুনাম কুড়িয়েছিল। ২০১৭ সালে মুক্তি পেয়েছে বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জীবনীভিত্তিক ছবি। যাতে শচীনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ‘শচীন, দ্যা বিলিয়ন ড্রীম’ নামের ছবিটি মূলত একটি ডকুমেন্টরি। তথাপি ছবিটি অর্ধশত কোটি ব্যবসা করে বক্সঅফিসে সফল হয়েছিল। এবার ভারতীয় ক্রিকেটের প্রথম বিশ্বকাপ এনে দেয়া কপিল দেবের জীবনী নিয়ে নির্মিত হতে যাওয়া ‘৮৩’ মুক্তি পাবে ২০১৯ সালে।
কপিল দেবের চরিত্রে অভিনয় করা রণবীর সিং-এর ‘৮৩’ ২০১৯ সালের ৫ই এপ্রিল মুক্তি পাবে। জীবনীভিত্তিক এ ছবিটি পরিচালনা করবে বিখ্যাত পরিচালক কবীর খান। রণবীর সিং-কবীর খান জুটির প্রথম ছবিতে রণবীরের নায়িকা হিসেবে থাকছে ক্যাটরিনা কাইফ। ছবিটি নির্মাণ হবে রিলাইন্স এন্টারটেইনম্যান্ট ও প্যানথম ফিল্মস্ ব্যানারে। সাথে থাকছে ভিবরি মিডিয়া এবং কবীর খান ফিল্মস্।
সম্প্রতি এপ্রিল মাসটা বলিউডের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পাওয়া ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭’, ২০১৬ সালের এপ্রিলে মুক্তি পাওয়া ‘দ্যা জঙ্গল বুক’, ২০১৭ সালের এপ্রিলে মুক্তি পাওয়া ‘বাহুবলী ২’ বলিউড বক্সঅফিসে ঝড় তুলেছে। যদিও সবকটি ছিল বলিউডের বাইরের ছবি। এবার ২০১৯ সালে এপ্রিলে ছবি মুক্তি দিয়ে বলিউডের ছবি হিসেবে আলোড়ন তুলছে ‘৮৩’। সেই সাথে দেখার বিষয় ২০১৮ সালের এপ্রিলে বরুণ ধাওয়ানের ‘অক্টোবর’ কেমন ব্যবসা করে।
আপ-কামিং বলিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!
সিনেমা : ৮৩
অভিনয় : রণবীর সিং, ক্যাটরিনা কাইফ
পরিচালক : কবীর খান
বাজেট : ৬০ কোটি
মুক্তি : ৫ এপ্রিল ২০১৯
আরো পড়ুন :
বলিউডে সর্বোচ্চ ব্যয়বহুল ‘পদ্মাবতী’ মুভি বাজেট,অভিনীয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস খবর।
সালমান খানের নতুন ছবি ’ভারত’ ২০১৯ সালের ঈদে মুক্তি পাবে!





0 Comments: