![]() |
| সালমান খান ও ঐশ্বরিয়া রায় বচ্চন! |
[বলিউড]
সালমান খান ও ঐশ্বরিয়া রায় বচ্চন মুখোমুখি হতে যাচ্ছে বক্সঅফিসে; ২০১৮ সালের ঈদে মুক্তি পাচ্ছে ’রেস ৩’ ও ’ফ্যানি খান’!
সম্প্রতি বক্সঅফিস সংঘর্ষ প্রবল আকার ধারণ করেছে বলিউডে। এ সংঘর্ষ এড়াতে অনেক সুপারস্টার অনেক আগে থেকেই তাদের ছবি মুক্তির তারিখ ঘোষণা করে দিচ্ছে। তবুও রেহায় পাচ্ছে না। ২০১৮ সালের ক্রীসমাস দিবসের সংঘর্ষ ঘোষণা হতে না হতে ২০১৮ সালের ঈদেও এর আঁচ লেগেছে। বেশ কয়েক মাস আগে থেকেই সালমান খানের ‘রেস ৩’ ২০১৮ সালের ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিল। এবার সেই তারিখেই ছবি মক্তির ঘোষণা দিল ‘ফ্যানি খান’ এর প্রযোজকরা। ফলে ক্রীসমাসের মত ঈদ উৎসবও জড়াতে যাচ্ছে বক্সঅফিস সংঘর্ষে।
’রেস ৩’ ছবিতে তারকা হিসেবে আছে বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। বর্তমান বলিউডে সালমান খান এতই জনপ্রিয় যে বলিউড বাদশা শাহরুখ খানও তার সাথে ছবি (রাইস) মুক্তি দেওয়ার সাহস দেখায়নি। এমনকি বলিউডের শক্তিশালী নির্মাতা সঞ্জয় লীলা বানসালিও সালমান খানের সাথে সংঘর্ষ এড়িয়ে গেছে (পদ্মবতী-প্রথমে ২২ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা ছিল)। বিশেষ করে উল্লেখ করা বিষয় হল সালমান খানই অন্যের মুক্তির দেওয়ার তারিখ দখল করত। তার ‘সুলতান’ মুক্তির দেওয়ার অনেক আগেই শাহরুখ খানের ’রাইস‘ মুক্তির ঘোষণা ছিল। এমনকি ‘পদ্মাবতী’ মুক্তির তারিখও দখল করেছে সালমান খান। কিন্তু এবার তার নির্ধারণ করা তারিখেই ছবি মুক্তি দেওয়ার ঘোষণা দিল ‘ফ্যানি খান’এর প্রযোজকরা।
’রেস ৩’ মুক্তির দিন ‘ফ্যানি খান’ও মুক্তি পাবে ২০১৮ সালের ঈদে। ’ফ্যানি খান’ এর প্রযোজক অর্জুন এন. কাপুর, প্রেরণা আরোরা এবং ভূষণ কুমার যৌথ বিবৃত্তিতে ছবিটির মুক্তির তারিখ ঈদ-২০১৮ (১৫ জুন ২০১৮) ঘোষণা করে। ফলে বলিউডের সুপারস্টার সালমান খানের সাথে ‘ফ্যানি খান’ এর অভিনেত্রী ঐশ্বরিয়া বক্সঅফিসে মুখোমুখি হতে যাচ্ছে। বলিউডে সালমান-ঐশ্বরিয়া’র সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে, এমনিক সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সালমান-ঐশ্বরিয়া আর কখনো মুখোমুখিও হয় নি। ফলে প্রাক্তন এ জুটির বক্সঅফিস সংঘর্ষ বলিউডে আলোচনার নতুন মাত্রা দিয়েছে।
’ফ্যানি খান’ এ ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করছে অনিল কাপুর ও রাজকুমার রাও। অস্কার মনোনয় পাওয়া ডাচ ছবি ‘এভ্রিবোডি ফেমাস’ এর হিন্দি ভার্সন ‘ফ্যানি খান’। ছবিটি ক্রিআর্জ এন্টারটেইনম্যান্ট এর ব্যানারে নির্মিত হচ্ছে। উল্লেখ্য একই ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘কেদারনাথ’ ২০১৮ সালের ক্রীসমাসে শাহরুখের ‘ধরফ’ এর সাথে সংঘর্ষে জড়াচ্ছে।
আরো পড়ুন :
সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ভয়ে পিছিয়েগেছে হলিউডের দ্যা রক ও হিউ জ্যাকম্যান!
শাহরুখ, সালমান, রণবীর, সুশান্ত-এ চার জনের নজরএখন ২০১৮ সালে ক্রীসমাস উৎসব!
ভারতীয় সুপারস্টারদের বিশ্ববাজার দখল করা ছবির বক্সঅফিস রিপোর্ট!





0 Comments: