প্রসেনজিতের নতুন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ দুর্গা পূজা ২০১৮-তে মুক্তি পাবে!

প্রসেনজিতের নতুন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ দুর্গা পূজা ২০১৮-তে মুক্তি পাবে!

প্রসেনজিতের নতুন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ দুর্গা পূজা ২০১৮-তে মুক্তি পাবে!
কিশোর কুমার জুনিয়র!

[টালিউড]


দুর্গা পূজা ২০১৮ উপলক্ষে নির্মিত হচ্ছে প্রসেনজিতের ‘কিশোর কুমার জুনিয়র’!


টালিউডের শক্তিশালী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিয়ত নিত্য নতুন চরিত্রে অভিনয় করে দর্শকদের বিমোহিত করে দিচ্ছে। ’চল পাল্টাই’, ‘কাকাবাবু সিরিজ’, ‘জুলফিকার’, ’জাতিস্বর’ ইত্যাদি ছবিগুলোতে নতুন নতুন চরিত্রে দেখা গেছে তাকে। সেই সাথে বাণিজ্যিকভাবেও ছবিগুলো সফল হচ্ছে। মূলধারার নায়কদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করা এ তারকা সম্প্রতি নতুন একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছে।

প্রসেনজিৎ এবার কণ্ঠীদের চিরত্রে অভিনয় করতে যাচ্ছে। নতুন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ এ একজন কণ্ঠী চরিত্রে অভিনয় করবে, যে ছোট বেলা থেকেই গান গেয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায় নির্মিত হবে ‘কিশোর কুমার জুনিয়র’। বড়পর্দায় ‘ফোলি আর্টিস্ট’, ‘সিনেমাহল মালিক’-এর পর এবার ‘কণ্ঠী’দের তুলে ধরবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

’কিশোর কুমার জুনিয়র’ দুর্গা পূজা ২০১৮ উপলক্ষে নির্মিত হবে। ফলে দুর্গা পূজা মানেই প্রসেনজিতের ছবি ২০১৮ তেও থাকছে।  ছবিটিতে প্রসেনজিতের সাথে আরো অভিনয় করবে অপরাজিতা আঢ়্য ও রাজেশ শর্মা।  আগামী বছরের মার্চ মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করবে ‘ক্যামেলিয়া’!

ফেলুদা আর কাকাবাবু একসঙ্গে ‘ময়ূরাক্ষী’ হয়ে হাজির হচ্ছে বড় পর্দায়! 

সিনেমা : কিশোর কুমার জুনিয়র

অভিনয় : প্রসেনজিৎ চ্যাটার্জী, অপরাজিতা আঢ়্য
পরিচালক : কৌশিক গাঙ্গুলী
ব্যানার : ক্যামেলিয়া
মুক্তির তারিখ : দুর্গা পূজা - ২০১৮

আরো পড়ুন :
ঋতুপর্ণার ‘ভালবাসার বাড়ি’ মাধ্যমে টালিউডে অভিষেক হচ্ছে ছোট পর্দার ‘খোকাবাবু‘ প্রতীক সেনের।

জানুন টালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান।


’কবীর’এর পর আরো দুইটি নতুন ছবিতে অনিকেতের পরিচালনায় দেখা যেতে পারে দেবকে।

0 Comments: