![]() |
| রোবট ২.০! |
[তামিল]
ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রোবট ২.০’ মুক্তির তিন মাস আগেই ১৯০ কোটি আয় করে ফেলে।
‘বাহুবলী ১’ ও ‘বাহুবলী ২’ কে টপকে ভারতের সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ছবি হতে যাচ্ছে রজনীকান্তের ‘রোবট ২.০’! ছবিটি মুক্তির আগেই আলোচনার শীর্ষে চলে এসেছে। এ ছবিতে রজনীকান্তের সাথে অভিনয় করেছে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। সেই সাথে নায়িকা হিসেবে থাকছে এ্যামি জ্যাকসন। ২০১০ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘রোবট’ এর সিক্যুায়েল ’রোবট ২.০’ ভারতীয় ছবির ইতিহাসে প্রথম থ্রিডি ক্যামেরায় শুট হতে যাওয়া ছবি হতে যাচ্ছে।
’রোবট ২.০’ মুক্তির আগেই রেকর্ড করে চলেছে। ভারতের প্রথম ছবি হিসেবে ১৫টি ভাষায় মুক্তি পাবে ছবিটি। সেই সাথে ছবিটির অডিও লাউঞ্জ করার জন্য দুবাইয়ে ১২ কোটি রূপি খবর করার সিদ্ধান্ত নিয়েছে ছবি কর্তৃপক্ষ।
৪৫০ কোটি বাজেটে নির্মিত ’রোবট ২.০’ মুক্তির আগেই সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে। মুক্তির তিন মাস আগেই ‘রোবট ২.০’ ১৯০ কোটি আয় ঘরে তুলে নিয়েছে। ছবিটি তামিল, তেলেগু ও হিন্দি ভার্সনের স্যাটেলাইট স্বত্ব জি-নেটওয়ার্ক ১১০ কোটি দিয়ে কিনে নিয়েছে। সেই সাথে এএ ফিল্মস্ ডিস্ট্রিবিউটর স্বত্ব কিনতে ৮০ কোটি দিয়েছে।
আপ-কামিং বলিউড!
সিনেমা: রোবট ২.০
অভিনয় : রজনীকান্ত, অক্ষয় কুমার, এ্যামি জ্যাকসন
পরিচালক : শংকর
প্রযোজক : সুভাষকরণ
বাজেট : ৪৫০ কোটি
শুভমুক্তি: ২৫ জানুয়ারি ২০১৮
আরো পড়ুন :
ভারতের সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ‘রোবট ২.০’ ছবির বাজেট, অভিনীয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস-এরভিতরের খবর।
’বাহুবলী’ থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডে নির্মিত হবে বড় বাজেটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’!





0 Comments: