![]() |
| হাউসফুল ৪! |
[বলিউড]
অজয়ের কমেডি ছবি ’গোলমাল ৪’এর অসাধারণ সাফল্যের পর অক্ষয় কুমারের কমেডি ছবি ’হাউসফুল ৪’ ২০১৯ সালের দিওয়ালীতে মুক্তি পাবে!
দিওয়ালী ২০১৭ উপলক্ষে বলিউড বক্সঅফিসে মুক্তি পেয়েছে ‘গোলমাল এগেইন’! কমেডির সাথে হরর মিক্স করে নির্মাণকৃত ‘গোলমাল এগেইন’ বক্সঅফিসে আলোড়ন তুলেছে। মুক্তির মাত্র ৪দিনের মাথায় শতকোটি আয় করা ছবিটি ভেঙ্গে দিয়েছে কমেডি ঘারণার সমস্থ রেকর্ড। সেই সাথে ছবিটি বলিউডে নির্মিত কমেডির ছবির মধ্যে সর্বোচ্চ আয় করা ছবিতেই পরিণত হয়েছে। ফ্যামিলি নিয়ে উপভোগ করার উদ্দেশ্যে নির্মিত ’গোলমাল এগেইন’এর বক্সঅফিস সফলতায় অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ‘হাউসফুল’ সিরিজের চতুর্থ কিস্তি। উল্লেখ্য ’গোলমাল’ সিরিজের মত ‘হাউসফুল’ সিরিজও বলিউডে জনপ্রিয় একটি কমেডি সিরিজ।
অক্ষয় কুমারের ‘হাউসফুল’ সিরিজের তিনটি ছবি মুক্তি পেলেও সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘হাউসফুল ৩’ আশানুরূপ ব্যবসা করতে পারে নি। শতকোটি আয় করে মোটামুটি হিট হলেও ‘হাউসফুল ২’ ছিল এই সিরিজের সবচেয়ে বড় হিট। এবার নির্মিত হবে ‘হাউসফুল ৪’। ২০১৯ সালের দিওয়ালীকে সামনে রেখে ছবিটি নির্মাণ করবে সাজিদ নাদিয়াদওয়ালা এবং সাজিদ খান।
আপ-কামিং বলিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!
সিনেমা : হাউসফুল ৪
অভিনয় : অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখ
পরিচালক : সাজিদ খান
প্রযোজক : সাজিদ নাদিয়াদওয়ালা
শুভমুক্তি : দিওয়ালী ২০১৯
পড়ুন :
২০১৫থেকে শাহরুখ খানের বক্সঅফিস ক্ষমতা পতন!
সালমান খানের ’রেস ৩’ বলিউডে মুক্তি ঈদ ২০১৮; সঙ্গে থাকছে জ্যাকুলিন ও ববি দেওল!
বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!





0 Comments: