![]() |
| যশ-মিমি’র নতুন ছবি! |
[টালিউড]
’গ্যাংস্টার’ এর পর আবারো যশ-মিমির নতুন ছবি, মুক্তি পাবে ২০১৮ সালে!
’বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে অভিনয় করে ছোটপর্দায় রাতারাতি তারকা বনে যাওয়া যশ দাশগুপ্তের ২০১৬ সালের ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড়পর্দায় নায়ক হিসেবে অভিষেক ঘটে। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছে টালিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তীকে। টালিউডের সবচেয়ে বড় ব্যানার এসভিএফ-এর অধীনে নির্মিত যশের ছবিটি দুর্গা পূজায় দেব-জিৎ-প্রসেনজিৎ-অঙ্কুশ প্রভৃতি বাঘা বাঘা তারকাদের সাথে লড়াই করে নিজেরে যোগ্যতা দেখিয়ে দিয়েছিল। ফলে প্রথম ছবির মধ্য দিয়েই টালিউডের তলায় শক্ত জায়গা করে নিয়েছিল উঠতি এ তারকা। ২০১৭ সালে এ তারকার মুক্তি পাই ‘ওয়ান’ ছবিটি। ছবিটিতে যশের বিপরীতে ছিল নুসরাত জাহান এবং টালিউড সুপারস্টার প্রসেনজিৎ!
চলতি বছরের এপ্রিলে যশের ‘ওয়ান’ মুক্তি পাওয়ার পর, আর কোন ছবি মুক্তি পাই নি। এমনকি নতুন কোন ছবির শুটিংও করেনি যশ। তবে চলতি মাসেই (নভেম্বরে) নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছে। নাম ঠিক না হওয়া এসভিএফ ব্যানারে নির্মিত হতে যাওয়া ছবিটিতে যশে বিপরীতে আবারো অভিনয় করছে মিমি চক্রবর্তী। ফলে ’গ্যাংস্টার’ জুটিকে আবারো বড় পর্দায় দেখতে যাচ্ছে দর্শকরা।
যশ-মিমির নতুন ছবিটি পরিচালনা করতে যাচ্ছে পথিকৃৎ বসু। ছবিটিতে যশ একজন ব্যর্থ ছাত্রের চরিত্রে অভিনয় করবে এবং মিমি শিক্ষকের মেয়ের চরিত্রে অভিনয় করবে। শিক্ষকের চরিত্রে থাকছে রজতাভ দত্ত। এন.কে সলিলের চিত্রনাট্যে ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে থাকছে জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি। ছবিটি ২০১৮ সালে বক্সঅফিসে মুক্তি পাবে।
সৌমিত্র-পরমব্রতের ’সমান্তরাল’ মুক্তি পাচ্ছে এই নভেম্বরেই!
সিনেমা : নতুন রোমান্টিক ছবি (নাম ঠিক হয়নি)
অভিনয় : যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী
পরিচালক : পথিকৃত বসু
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
মুক্তির তারিখ : ২০১৮
আরো পড়ুন :
ঋতুপর্ণার ‘ভালবাসার বাড়ি’ মাধ্যমে টালিউডে অভিষেক হচ্ছে ছোট পর্দার ‘খোকাবাবু‘ প্রতীক সেনের।
ফেলুদা আর কাকাবাবু একসঙ্গে‘ময়ূরাক্ষী’ হয়ে হাজির হচ্ছে বড় পর্দায়!
জিতের আপকামিং মুভি; নতুন ছবির খবর!





0 Comments: