![]() |
| ২০১৭ সালে ঢালিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা! |
[ঢালিউড]
২০১৭ সালে ঢালিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!
প্রতি বছর ঢালিউডে একাধিক সিনেমা মুক্তি পাই। প্রায় প্রতি সপ্তাহেই সিনেমা মুক্তি দেওয়া হয়। তবে হাতে গোনা কয়েকটি সিনেমা ছাড়া সিংহভাগ সিনেমায় সেভাবে আলোচনায় থাকে না। আবার হাতে গোনা যে সিনেমাগুলো আলোচনায় থাকে, সেগুলো আবার সব বক্সঅফিসে আলোড়ন তুলতে পারে না। মূলত দুই ঈদেই মুক্তি পাওয়া সিনেমাগুলোই জমজমাট ব্যবসা করে। বাংলাদেশের বড় এই দুই উৎসবে বড় বাজেটের সিনেমা মুক্তি পাই। এর বাইরে ভালবাসা দিবস, বাংলা নববর্ষ, দুর্গা পূজা উপলক্ষে বড় মাপের সিনেমা মুক্তি পেলেও সব সময় সেসব সিনেমা ঢালিউডকে ভাল ব্যবসা এনে দিতে পারে না।
চলতি বছর আগস্ট মাস পর্য্ন্ত ঢালিউডে নিজস্ব, আমদানিকৃত এবং যৌথ প্রযোজনাসহ অনেক সিনেমা মুক্তি পেয়েছে। বিশেষ করে ভালবাসা দিবসে, বাংলা নববর্ষে এবং রোজার ঈদে বড় মাপের সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢালিউড তারকা শাকিব খান, আরেফিন শুভ, বাপ্পি, সাইমন, অপু বিশ্বাস, ফারিয়া, বিদ্যা সিনহা সাহা মীম, আঁচল, ফারিন খান প্রভৃতিসহ টালিউডের তারকা জিৎ, শুভশ্রী, পাওলী দাম অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে। তবে তাদের সবার সব ছবি ঢালিউডকে ভাল ব্যবসা এনে দিতে পারে নি। মূলত ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো এবং এর বাইরে কয়েকটা সিনেমা ছাড়া বাকি সব সিনেমায় ঢালিউড বক্সঅফিসে বিনিয়োগকৃত মূলধন তুলে আনতে ব্যর্থ হয়। কোরবানের ঈদই ধরতে গেলে ঢালিউডে চলতি বছরের সর্বশেষ ভালব্যবসা এনে দেওয়ার শেষ সময়। এর পর হয়তো দুয়েকটা ছবি আলোচনায় থাকলেও বক্সঅফিসে কেমন করে তা নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের সন্দেহ থেকে যাবে।
ঢালিউড মানেই শাকিব খানের রাজত্ব। ফলে ২০১৭ সালের সর্বোচ্চ আয়ের ১০টি ছবির মধ্যে সিংহভাগ ছবিই শাকিব খানের। টালিউড সুপারস্টার জিতের মাত্র একটি ছবি ঢালিউডে মুক্তি পাই। সেরা দশে সেই ছবিটিও স্থান করে নিয়েছে।
অক্টোবরে মুক্তি পাওয়া ব্যয় বহুল ছবি‘ঢাকা অ্যাটাক’ দিয়ে সেরা দশে আধিপত্য দেখিয়েছে আরেফিন শুভ।
ঢালিউড মানেই শাকিব খানের রাজত্ব। ফলে ২০১৭ সালের সর্বোচ্চ আয়ের ১০টি ছবির মধ্যে সিংহভাগ ছবিই শাকিব খানের। টালিউড সুপারস্টার জিতের মাত্র একটি ছবি ঢালিউডে মুক্তি পাই। সেরা দশে সেই ছবিটিও স্থান করে নিয়েছে।
অক্টোবরে মুক্তি পাওয়া ব্যয় বহুল ছবি‘ঢাকা অ্যাটাক’ দিয়ে সেরা দশে আধিপত্য দেখিয়েছে আরেফিন শুভ।
২০১৭ সালে আগস্ট পর্য্ন্ত ঢালিউডে সর্বোচ্চ আয় করা ১০টি সিনেমা তুলে ধরা হল :
১. নবাব
অভিনয় : শাকিব খান ও শুভশ্রী
মুক্তির তারিখ : রোজার ঈদ-২০১৭ (২৬.৬.২০১৭)
বাজেট : ৫.০ কোটি টাকা
নীট আয় : ৯ কোটি টাকা
বক্সঅফিস : সুপার হিট
পড়ুন: ’নবাব’ ছবির পূর্ণাঙ্গ বক্সঅফিস রিপোর্ট!
২. ঢাকা অ্যাটাক
অভিনয় : আরেফিন শুভ ও মাহিয়া মাহী
মুক্তির তারিখ : ৬ অক্টোবর ২০১৭
বাজেট : ৫ কোটি টাকা
নীট আয় : ৭.৫ কোটি টাকা
বক্সঅফিস : ব্লকবাস্টার
পড়ুন: ঢাকা অ্যাটাক ছবির বক্সঅফিস!
৩. বস ২
অভিনয় : জিৎ, শুভশ্রী ও নুসরাত ফারিয়া
মুক্তির তারিখ : রোজার ঈদ-২০১৭ (২৬.৬.২০১৭)
বাজেট : ৬.৫ কোটি টাকা
নীট আয় : ৭ কোটি টাকা
বক্সঅফিস : সুপার হিট
পড়ুন: ’বস ২’ ছবির পূর্ণাঙ্গ বক্সঅফিস রিপোর্ট!
৪. রাজনীতি
অভিনয় : শাকিব খান ও অপু বিশ্বাস
মুক্তির তারিখ : রোজার ঈদ-২০১৭ (২৬.৬.২০১৭)
বাজেট : ২.৪ কোটি টাকা
নীট আয় : ৩.৬ কোটি টাকা
বক্সঅফিস : সুপার হিট
পড়ুন: শাকিব-শুভশ্রী ‘চালবাজ’-এর বাজেট, অভিনয় শিল্পী ও বক্সঅফিসসহ অন্যান্য খবর!
৫. রংবাজ
অভিনয় : শাকিব খান ও বুবলী
মুক্তির তারিখ : ঈদ-উল-আযাহা-২০১৭ (২২.৬.২০১৭)
বাজেট : ৪.৫ কোটি টাকা
নীট আয় : ৩.০০ কোটি টাকা (প্রায়)
বক্সঅফিস : ফ্লপ
পড়ুন: জিতের-ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি কে’ এর বাজেট, মুক্তির তারিখ ও বক্সঅফিস রিপোর্ট!
পড়ুন: জিতের-ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি কে’ এর বাজেট, মুক্তির তারিখ ও বক্সঅফিস রিপোর্ট!
৬. অহংকার
অভিনয় : শাকিব খান ও বুবলী
মুক্তির তারিখ : ঈদ-উল-আযাহা-২০১৭ (২২.৬.২০১৭)
বাজেট : ৪.২ কোটি টাকা
নীট আয় : ২.৫০ কোটি টাকা
বক্সঅফিস : ফ্লপ
পড়ুন: শাকিব খানের আপকামিং মুভি; নতুন মুভির খবর!
পড়ুন: শাকিব খানের আপকামিং মুভি; নতুন মুভির খবর!
৭. প্রেমী ও প্রেমী
অভিনয় : আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া
মুক্তির তারিখ : ভালবাসা দিবস-২০১৭ (১২.২.২০১৭)
বাজেট : ২ কোটি টাকা
নীট আয় : ২.০১ কোটি টাকা
বক্সঅফিস : সেমি হিট
পড়ুন: দেবের আপকামিং মুভি; নতুন মুভির খবর!
৮. ধ্যাততেরিকি
অভিনয় : আরেফিন শুভ, রোশান, নুসরাত ফারিয়া ও ফারিন খান
মুক্তির তারিখ : বাংলা নববর্ষ-২০১৭ (১৪.৪.২০১৭)
বাজেট : ২.৫ কোটি টাকা
নীট আয় : ১.৯ কোটি টাকা
বক্সঅফিস : ফ্লপ
পড়ুন: জিতের আপকামিং মুভি; নতুন মুভির খবর!
৯. সত্ত্বা
অভিনয় : শাকিব খান ও পাওলী দাম
মুক্তির তারিখ : ৮.৪.২০১৭
বাজেট : ২ কোটি টাকা
নীট আয় : ১.৮ কোটি টাকা
বক্সঅফিস : ফ্লপ
পড়ুন: ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!
১০. ভয়ংকর সুন্দর
অভিনয় : পরমব্রত ও ভাবনা
মুক্তির তারিখ : ০৪.০৮.২০১৭
বাজেট : ৩.০ কোটি টাকা
নীট আয় : ১.২ কোটি টাকা*
বক্সঅফিস : ফ্লপ
বি.দ্র: বাজেট এবং বক্সঅফিস ফিগার প্রযোজকদের প্রদত্ত নয় বলে শতভাগ সঠিকতা হতে বঞ্চিত! এ ক্ষেত্রে ছবির মান, দর্শক চাহিদা, বিভিন্ন সংবাদ মাধ্যমের সহায়তা ইত্যাদি বিশ্লেষণ করে বাজেট ও বক্সঅফিস ফিগার উল্লেখ করা হল। রঙধারায় প্রদত্ত বাজেট ও বক্সঅফিস ফিগার সর্বোচ্চ সঠিক রাখার স্বার্থে যে কোন পরাশর্ম কিংবা অভিযোগকে স্বাগতম!
আরো পড়ুন :
২০১৭ সালের সর্বশেষ ঢালিউড বক্সঅফিস রিপোর্ট!
জানুন ঢালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান।
জানুন ঢালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান।
জানুন টালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান।





0 Comments: