‘বাহুবলী’র গড়া রেকর্ড ভেঙ্গে গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে দেব-এর ‘আমাজন অভিযান’!

‘বাহুবলী’র গড়া রেকর্ড ভেঙ্গে গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে দেব-এর ‘আমাজন অভিযান’!

‘বাহুবলী’র গড়া বিশ্বের সবচেয়ে বড় পোস্টারের রেকর্ড ভেঙ্গে গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে নাম লেখাল দেব-এর ‘আমাজন অভিযান’!
বিশ্বের সবচেয়ে বড় সিনেমার পোস্টার!

[টালিউড]


‘বাহুবলী’র গড়া বিশ্বের সবচেয়ে বড় পোস্টারের রেকর্ড ভেঙ্গে গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে নাম লেখাল দেব-এর ‘আমাজন অভিযান’!


টালিউডে নির্মিত হয়েছে বাংলা সিনেমার সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘আমাজন অভিযান’। ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এই ছবিটি এরি মধ্যে গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে নাম লিখে ফেলল। বিশ্বের সবচেয়ে বড় সিনেমার পোস্টার নির্মাণ করে ‘আমাজন অভিযান’ গিনেস রের্ক্ড করল। ভেঙ্গে দিল ২০১৫ সালে করা ‘বাহুবলী’ রেকর্ড।

২০১৫ সালে বিশ্বের সবচেয়ে বড় সিনেমার পোস্টার প্রদর্শন করে রেকর্ড গড়েছিল ‘বাহুবলী’। ৫১,৫৯৮.৪ স্কয়ার ফিট কিংবা প্রায় ৮৩ মিটার উচ্চতার পোস্টার বানিয়ে এ রেকর্ড করে ‘বাহুবলী’। ত্রিশ জন সদস্য তিনদিন কাজ করে পোস্টারটি সম্পূন্ন করে। ২০১৫ সালে ২৭ জুনে কোচিতে পোস্টারটি প্রদর্শন করা হয়েছিল।

 ‘বাহুবলী’র গড়া বিশ্বের সবচেয়ে বড় সিনেমার পোস্টারের রেকর্ড ভেঙ্গে নতুন করে রেকর্ড করেছে ‘আমাজন অভিযান’ এর পোস্টার। ২০১৭ সালের ৪ নভেম্বর কলকাতার মোহন বাগান মাঠে প্রদর্শন করা ৬০,৮০০ স্কয়ার ফিট কিংবা ৯৭ মিটারের ‘আমাজন অভিযান’ পোস্টারটি ‘বাহুবলী’র পোস্টারের চেয়ে প্রায় ৯,২০০ স্কয়ার ফিট কিংবা ১৪ মিটার বড়। এত বড় পোস্টারটি বানিয়েছে টালিউডের সবচেয়ে বড় প্রোডাক্টশন হাউস এসভিএফ এন্টারটেইনম্যান্ট, যার ব্যানারে নির্মিত হয়েছে ‘আমাজন অভিযান’। ৮০ জন মানুষের সাহায্যে পোস্টারটি প্রদর্শন করা হয়, যা প্রিন্ট করতে সময় লেগেছে ১০০ ঘণ্টা।

গিনেস বুকে রেকর্ড করতে যাওয়া সময়টাতে কলকাতার মোহন বাগান মাঠে উপস্থিত ছিল ’আমাজন অভিযান’ এর নায়ক সুপারস্টার দেব, পরিচালক কমলেশ্বর মুখার্জী, প্রযোজক মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মেহতা এবং টালিউডের অগণিত দর্শক-সাধারণ জনগন।

আপ-কামিং টালিউড; কলকাতায় যে ছবিগুলো সামনে মুক্তি পাবে

’আমাজন অভিযান’ পোস্টাররের আরো কিছু তথ্য :

> ৯৭ মিটার উচ্চতার ‘আমাজন অভিযান’ এর পোস্টারটি ৫৩ মিটার উচ্চতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এর চেয়ে ৪৪ মিটার বড়!

> ৯৭ মিটার উচ্চতার ‘আমাজন অভিযান’ এর পোস্টারটি ৫৭ মিটার উচ্চতার লিনিং টাওয়ার অব পিসা -এর চেয়ে ৪০ মিটার বড়!

> ৯৭ মিটার উচ্চতার ‘আমাজন অভিযান’ এর পোস্টারটি ৭৩ মিটার উচ্চতার তাজমহল এর চেয়ে ২৪ মিটার বড়!

> ৯৭ মিটার উচ্চতার ‘আমাজন অভিযান’ এর পোস্টারটি ৯৩ মিটার উচ্চতার স্ট্যাচু অব লিবার্টি -এর চেয়ে ৪ মিটার বড়!

> ৯৭ মিটার উচ্চতার ‘আমাজন অভিযান’ এর পোস্টারটি ৯৬ মিটার উচ্চতার বিগ বেন -এর চেয়ে ১ মিটার বড়!

ব্লকবাস্টার ’চাঁদের পাহাড়’ ছবির দ্বিতীয় ভাগ হিসেবে নির্মিত ‘আমাজন অভিযান’। অসম্ভব ভ্রমণের নেশায় বুদ শঙ্কর এডভেঞ্চারের খোঁজে আফ্রিকা ছেড়ে এবার পারি দিয়েছে আমাজন বনে। সোনার খনির খোঁজ করতে জাহাজ নিয়ে আমাজনের উদ্দেশ্যে ডেভিড জেমস ও স্বেতলতাকে নিয়ে পারি দিয়েছে শঙ্কর রূপী সুপারস্টার দেব।

দেবের আপকামিং মুভি; নতুন ছবির খবর! 

সিনেমা : আমাজন অভিযান

অভিনয় : দেব
পরিচালক : কমলেশ্বর মুখার্জী
প্রযোজক : মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মেহতা
ব্যনার : শ্রী ভ্যাঙ্কাটেশ ফিল্মস্ (১০০ তম ছবি)
মুক্তির তারিখ : ডিসেম্বর ২০১৭
বাজেট : ২০ কোটি (পরিচালকের মতে ২৫ কোটি)

আরো পড়ুন :
সুপারস্টার দেবের ’আমাজন অভিযান’ এর বাজেট, মুক্তি তারিখ, অভিনয় শিল্পী ও বক্সঅফিস খবর! 

বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান! 


রোহিতে পরিচালনায় ’এ্যাকশান হিরো বিজু’ নিয়ে আবারো পুলিশ বেশে অজয় দেবগন! 

0 Comments: