![]() |
| সালমান খানের ‘রেস ৩’! |
[বলিউড]
সালমান খানের ’রেস ৩’ ছবির প্রথম লুক প্রকাশ করা হয়েছে।
সালমান খানের ’রেস ৩’ ছবির শুটিং শুরু হয়েছে বেশ কিছু দিন হচ্ছে। ছবিটিতে সালমান খানের সাথে অভিনয় করছে ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ ইত্যাদি। শুটিং শুরু করার আগে সালমান খান সহ ছবির কেন্দ্রীয় তারকাদের সাথে পরিচালক রেমো ডি’সুজা সহ একটি গ্রুপ ছবি সালমান খান তার সামাজিক পেইজে শেয়ার করে। এবার শেয়ার করা হয়েছে ছবিটির সালমান খানের ফার্স্ট লুক।
’রেস ৩’ ছবির প্রথম লুকে সালমান খানকে গান তাক করে ছবি পোজ দিতে দেখা গেছে। দৃষ্টিতে রাগান্বিত ভাব। ফলে বোঝায় যাচ্ছে ’রেস ৩’ এ্যাকশানে ভরপূর একটি ছবি হতে যাচ্ছে। ’রেস ৩’ ছবির প্রথম লুকটা অনেকটা ‘টাইগার জিনদাহ্যায়’ ছবির ‘টাইগার’ কে মনে করিয়ে দেয়।
মুক্তির অপেক্ষায় থাকা সালমানের নতুন ছবি ‘টাইগার জিনদাহ্যায়’র ট্রেইলার মুক্তি পাওয়ার পরই রেকর্ড করে চলেছে। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই ট্রেইলারটি ২৯ মিলিয়ন মানুষ দেখেছে, যা যেকোন ভারতীয় ছবি হিসেবে একটি রেকর্ড। সেই সাথে ‘বাহুবলী ২’ এর চেয়ে বেশি লাইক পেয়েছে ট্রেইলারটি।
উল্লেখ্য সালমান খানের ‘রেস ৩’ সাথে মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়ার ‘ফ্যানি খান’। ইতোমধ্যে ‘ফ্যানি খান’ ছবির প্রযোজক মুক্তির তারিখ হিসেবে ২০১৮ ঈদকে ঘোষণা দিয়েছে।
প্রথমবারের মত দিওয়ালী উৎসব এবং অজয় দেবগন ২০০কোটি অর্জন!
সিনেমা : রেস ৩
অভিনয় : সালমান খান, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ
পরিচালক : রেমো ডি’সুজা
প্রযোজক : রমেশ তৌরানি
বাজেট : ১০০ কোটির অধিক
মুক্তির তারিখ : ঈদ ২০১৮
আরো পড়ুন :
বলিউড স্টার র্যাংক ২০১৭: বলিউডে সালমান খান যতব্যবসা এনে দিয়েছে!
সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ভয়ে পিছিয়েগেছে হলিউডের দ্যা রক ও হিউ জ্যাকম্যান!
সুপারস্টার সালমান খানের ’রেস ৩’ ছবির পূর্ণাঙ্গ তথ্য অফিসিয়ালিপ্রকাশ করা হয়েছে।
ভারতীয় সুপারস্টারদের বিশ্ববাজার দখল করা ছবির বক্সঅফিস রিপোর্ট!





0 Comments: